শিক্ষা

২৮-৩০ নভেম্বরের মধ্যে এসএসসি’র ফল প্রকাশ

Students taking an exam in a classroom, wearing masks for safety. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একটি পরীক্ষার কক্ষে শিক্ষার্থীরা মাস্ক পরে পরীক্ষা দিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বাসস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিষয়ে সম্ভাব্য তারিখ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে যে কোন একদিন পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবার ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৩ হাজার ৬৬২।

তিনি আরো জানান, ফলাফল চূড়ান্ত করতে বোর্ডগুলোতে কাজ চলমান রয়েছে।

বিষয়:এসএসসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…