শিক্ষা

এসএসসি’র ফল প্রকাশ ৯-১১মে

ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা কেন্দ্রের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে এর মধ্যে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

(২৯ এপ্রিল) সোমবার এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার চ্যানেল আই অনলাইনকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৯, ১০ এবং ১১ মে  এসএসসি পরীক্ষার ফল প্রকাশের একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের ক্ষেত্রে ৬০ দিনের একটি বাধ্যবাধকতা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এমন কোন নিয়ম নেই, এটি আসলে গত একযুগ ধরে হয়ে আসছে। প্রধানমন্ত্রী যদি ৬০ দিন বা তার পরে ফল প্রকাশের তারিখ অনুমোদন দেন তাহলে সেদিনই ফল প্রকাশ হবে। ৬০ দিনের মধ্যেই যে হতে হবে এমন কোন কথা নেই।

উল্লেখ্য, চলতি বছর ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বিষয়:এসএসসি এসএসসি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…