শিক্ষা

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা

বাংলাদেশের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ক্লাসরুমে সবাই মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তহেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ণ নম্বরের জন্য তিন ঘণ্টা ব্যাপী প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ ১০ জুলাই সোমবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সময় ও নম্বর কমিয়ে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে।

বিষয়:এসএসসি এসএসসি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…