চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎহীন ঠাকুরগাঁওয়ে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
২:৩৫ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই ঠাকুরগাঁওয়ে ঝড়-বৃষ্টি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তির শিকার হয়েছেন পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয় তাদের। এর সঙ্গে যোগ হয় পরিবহন সংকট।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দেখা যায়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে থেকেই ভেজা কাপড়ে কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা। বাইরে অপেক্ষয় থাকা অভিভাবকরাও ছাতা ব্যবহার করে বৃষ্টি থেকে রক্ষা পাননি। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতির আলোতে পরীক্ষা দিতে বাধ্য হন। ভেজা কাপড়ে পরীক্ষা দেয়ায় শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।

পরীক্ষার কেন্দ্র সচিব জিয়াউর রহমান জানান, বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোতে পরীক্ষা নেয়া হচ্ছে। ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বিদ্যুৎবিহীন অবস্থায় পরীক্ষা দিচ্ছিলেন।

পাশের গড়েয়া হাইস্কুল কেন্দ্রের সচিব রহিদুল ইসলাম জানান, তাদের কেন্দ্রে ৪৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিলেন। বিদ্যুৎ না থাকায় স্বল্প আলোতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী লামিয়া অভিযোগ করেন, পরীক্ষার হলে আলোর ব্যবস্থা না থাকায় লিখতে সমস্যা হয়েছে। অনেক পরীক্ষার্থীকে লিখতে না পারায় কাঁদতে দেখা গেছে।

Reneta

নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় দেয়া হবে কিনা জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার জানান, এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, শহরে একটি ট্রান্সফর্মার নষ্ট হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। জেলা প্রশাসকের সহযোগিতায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। পরীক্ষা কেন্দ্রগুলোতে আলোর স্বল্পতা থাকায় মোমবাতির আলোতে পরীক্ষা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম লুৎফুল হাসান সরকার জানান, প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের কিছু লাইনে সমস্যা দেখা দিয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকলেও অনেক জায়গায় এখনও বন্ধ রয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৭ হাজার ৯৭৭ জন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ২ হাজার ৮০৮ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসি পরীক্ষাঝড়-বৃষ্টিঠাকুরগাঁওবিদ্যুৎহীনমোমবাতির আলোতে পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে মজুত আছে এক মাসের জ্বালানি তেল

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT