চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের সাথে অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৩, মে ২০২৩
জনপদ, যশোর
A A

রাশেদুর রহমান রাশু, যশোর:

বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের জেলে পাড়ায় মায়ের ওপর অভিমান করে তন্বী মন্ডল (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। পড়ার টেবিলে মোবাইল ব্যবহার করায় মা বকাঝকা করায় তন্বী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার ৩রা মে ভোররাতে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তন্বী। তন্বী বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রী রাম মন্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পড়ার সময় তন্বী মোবাইলফোন ব্যবহার করছিলেন। পরীক্ষার সময় মোবাইল চালালে পরীক্ষায় কি লিখবি? এভাবে মা শ্রীমতি বিলাসী রানী মেয়েকে বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেন। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে মেয়ের উঠতে দেরি দেখে জানালা দিয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখে ফ্যানের সাথে মেয়ে ঝুলছে। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশিকে ডেকে মেয়ের মৃতদেহ নিচে নামান।

বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান: বালুন্ডা গ্রামে তন্বী মন্ডল নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কেন, কি কারণে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেনাপুলযশোর
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT