চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদীকে জায়গা দিতে না পেরে শ্রীরামের আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল মাতিয়ে টি-টুয়েন্টি দলে আসার পর মাত্র একবার বাদ পড়েছেন জাতীয় দল থেকে। ৪ বছরে খেলেছেন ৩৮ ম্যাচ। ধারাবাহিকভাবে বাংলাদেশ দলে খেললেও জায়গা হল না এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে। কারণ হিসেবে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম জানালেন অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা।

সেখানকার বাউন্সি উইকেটে টাইগারদের বিশ্বকাপ চ্যালেঞ্জ। তাই বাড়তি পেসার স্কোয়াডে থাকবে, সেটি অনুমেয়ই ছিল। তাই কাটা পড়তে হয়েছে মেহেদীকে। অফস্পিনের পাশাপাশি যার বড় শট খেলার দক্ষতাও রয়েছে।

আর এশিয়া কাপে ওপেনিংয়ে নেমে সফল হওয়া মেহেদী হাসান মিরাজ তো আছেনই। ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও স্পিনটা ভালোই করছেন। এ দুজনই অফস্পিনার। বাঁহাতি স্পিনে আছেন অধিনায়ক সাকিব আল হাসান ও নাসুম আহমেদ।

হাসান, তাসকিন, মোস্তাফিজ, ইবাদতের সঙ্গে বিশ্বকাপ দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। বাড়তি পেসার ১৫ জনের দলে নিতেই কমাতে হয়েছে স্পিনার।

শ্রীরাম এশিয়া কাপ থেকে বাংলাদেশ দলে যোগ দিলেও অল্পদিনেই মেহেদীকে বুঝে গেছেন। গুডবুকে রেখেছেন সেটি বোঝা গেল তার কথায়। দলে জায়গা দিতে না পেরে ভারতীয় কোচের আক্ষেপও ঝরল মেহেদীর জন্য।

‘আমাদের মাত্র ১৫ জনকে বেছে নিতে হয়েছে। আমি মেহেদীকে পছন্দ করি। দলের অভূতপূর্ব এক চরিত্র সে। সে দলকে চাঙা করতে পারে। আমরা বিশ্বকাপে স্পিন সহায়ক কন্ডিশনে খেলব না। বাড়তি পেসারের দিকে আমাদের ঝুঁকতে হয়েছে। একজনকে বেছে নিতে হবে, মেহেদী-নাসুম খুব কাছাকাছিই ছিল। নাসুমকে নিয়েছি।’

Reneta

‘ভারত, পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে দুর্দান্ত ম্যাচে বাঁহাতি স্পিনই এগিয়ে ছিল। আমাদের আরও অফস্পিনার রয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে মেহেদীকে আমরা পাচ্ছি না। উপমহাদেশে খেলা হলে অবশ্যই প্রতিটি দলের জন্য সে দুর্দান্ত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০মিরাজমেহেদীলিড স্পোর্টসশ্রীরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT