ভিডিও নিউজ

বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বাসভবন থেকে পালানোর সময় উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। অনির্দিষ্টকালের কারফিউ ভেঙে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন। শহরজুড়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। দলীয় বৈঠকে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজাপাকসের দলের নেতারা মনে করেন প্রেসিডেন্টের পদ থেকে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত।

বিষয়:গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…