ক্রিকেট

শ্রীলঙ্কাকে কেবল ১২২ রানের লক্ষ্য দিতে পারল পাকিস্তান

শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, পাকিস্তানের বিরুদ্ধে জয় উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে উল্লাসে মেতে উঠেছেন, পাকিস্তানের বিরুদ্ধে জয় উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক ম্যাচ আগেই ফাইনালের টিকিট কাটা পাকিস্তানের ব্যাটিংটা ভালো হল না। ভানিডু হাসারাঙ্গা ও মাহেশ থিকশানাদের সামনে পাত্তাই পায়নি বাবর আজমদের শক্তিশালী ব্যাটিং লাইন। ফাইনালের আগে শিরোপার মঞ্চের দুদলের পোশাকি মহড়ার ম্যাচে শ্রীলঙ্কাকে ছোট লক্ষ্য দিতে পেরেছে পাকিস্তান।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি ঠিকঠাক করেছিল পাকিস্তান। দলীয় ২৮ রানে রিজওয়ানকে হারানোর পর বাবরকে সঙ্গ দেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ৩৫ রান। ১৮ বল খেলে ১৩ রানে ফখর ফেরেন করুনারত্নের বল সীমানা ছাড়া করতে গিয়ে।

একাদশ ওভারে বাবর আজমকে বোল্ড করেন ভানিডু হাসারাঙ্গা। ২৯ বলে ৩০ রান করতে দুটি চার মেরেছেন পাকিস্তান অধিনায়ক। এরপর ৩১ রানের ব্যবধানে আরও ৪ উইকেটে হারায় বাবরের দল। পরপর দুই বলে ইফতেখার আহমেদ ও আসিফ আলীকে বোল্ড করেন হাসারাঙ্গা।

৯৫ রানের মধ্যে ৭ উইকেট হারানো পাকিস্তানকে ম্যাচের শেষদিকে পথ দেখান মোহাম্মদ নেওয়াজ। ১৮ বলে ২৬ করে তিনি ফিরলে ১২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

শক্তিশালী ব্যাটিং লাইন ধসানোর প্রধান কারিগর ছিলেন হাসারাঙ্গা ও থিকশানা। দুই স্পিনার মিলে নিয়েছেন মোট ৫ উইকেট। দুই উইকেট নিয়েছেন অভিষিক্ত প্রমোদ মাদুশান।

বিষয়:এশিয়া কাপ ২০২২নেওয়াজপাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…