মায়ের চিকিৎসায় সহায়তা চেয়ে দুর্জয়ের আকুতি

মায়ের গুরুতর অসুস্থতার চিকিৎসা চালাতে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শিলচরের সাবেক শিক্ষার্থী দুর্জয় অধিকারী। তার মা একই সঙ্গে হৃদ্যন্ত্রের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গুরুতর মূত্রনালির সংক্রমণ এবং রেটিনার সমস্যায় ভুগছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেদনে দুর্জয় জানান, কয়েক মাস আগে তার মা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। হৃদ্যন্ত্রের সমস্যার কারণে তার নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ প্রয়োজন। এর মধ্যে গুরুতর মূত্রনালির সংক্রমণ ও সংশ্লিষ্ট জটিলতা দেখা দিয়েছে। সাম্প্রতিক পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।
দুর্জয় জানান, দীর্ঘদিন মূত্রনালির সমস্যার চিকিৎসা না হলে ভবিষ্যতে গুরুতর জটিলতা তৈরি হতে পারে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন। এমনকি ক্যানসারজনিত পরিবর্তনের ঝুঁকির কথাও তাদের জানানো হয়েছে।
এর পাশাপাশি তার মায়ের রেটিনার সমস্যাও আবার দেখা দিয়েছে এবং দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। এর আগে কলকাতার শঙ্করা নেত্রালয়ে তার মায়ের রেটিনার চিকিৎসা হয়েছিল। এখন পুনরায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা প্রয়োজন।
দুর্জয় জানান, বর্তমানে তার মায়ের হৃদ্যন্ত্র, ডায়াবেটিস, রক্তচাপ, মূত্রনালির সমস্যা ও চোখের চিকিৎসা একই সময়ে চালিয়ে যেতে হচ্ছে। সব মিলিয়ে চিকিৎসার আনুমানিক খরচ ৪ থেকে ৫ লাখ ভারতীয় রুপি বা তারও বেশি হতে পারে। অপারেশন, পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে ভর্তি, ওষুধ, হৃদ্যন্ত্রের চিকিৎসা ও পরবর্তী চিকিৎসার ওপর চূড়ান্ত খরচ নির্ভর করবে।
দুর্জয় জানান, তিনি যখন পঞ্চম শ্রেণিতে পড়তেন তখন তার বাবা মারা যান। এরপর তার মা-ই পরিবারকে সামলে সন্তানদের বড় করেছেন। তার ছোট ভাই এখনো পরিবারের ওপর নির্ভরশীল। দুর্জয় নিজেও বর্তমানে বেকার এবং তার কোনো স্থায়ী আয়ের উৎস নেই।
মায়ের আগের চিকিৎসা ও অন্যান্য ব্যয় মেটাতে দিনাজপুরে থাকা তাদের পারিবারিক জমিও বিক্রি করতে হয়েছে বলে জানান তিনি। এরপরও বর্তমান চিকিৎসার ব্যয় বহন করার মতো পর্যাপ্ত অর্থ তাদের হাতে নেই।
তিনি বলেন, কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও যেন আবেদনটি শেয়ার করেন। এর মাধ্যমে কোনো ব্যক্তি, এনজিও, দাতব্য প্রতিষ্ঠান, হাসপাতাল, চিকিৎসা সহায়তা কর্মসূচি বা দাতার কাছে আবেদনটি পৌঁছাতে পারে বলে আশা করছেন তিনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ সহায়তার আবেদনের ক্ষেত্রে মানুষের সতর্ক থাকার বিষয়টিও স্বীকার করেছেন দুর্জয়। তিনি জানিয়েছেন, মায়ের প্রেসক্রিপশন, মেডিকেল রিপোর্ট, রক্ত ও প্রস্রাবের পরীক্ষার ফলাফল, আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আগের রেটিনা চিকিৎসার নথি এবং চিকিৎসার খরচের হিসাবসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য দিতে প্রস্তুত আছেন।
দুর্জয় অধিকারী ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শিলচর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech সম্পন্ন করেছেন। তিনি IIT Guwahati-এর SART-এ সাবেক গবেষণা ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা
“UPI ID: “obaid.mohtaseb26-1@okicici”
Name: Obaid Mohtaseb
ব্যাংক:
Bangladeshi Bank Account
Bank: Eastern Bank PLC
Account Name: DURJOY ADHIKARY SHUVO
Account Number: 4011420001111
Branch: Rangpur
Routing Number: 095851451″
BKash: +8801767389180




