চট্টগ্রাম

রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা পেল ক্রেস্ট ও সনদ

রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা পেল ক্রেস্ট ও সনদ

সীতাকুণ্ডে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা মেঘমল্লার খেলাঘর আসর-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় এল কে সিদ্দিকী স্কয়ার মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। সংগীত, নৃত্য, তবলা, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ মোট ২৭টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ৯৬টি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বিশেষভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

বিকেল ৪টায় মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজিত পাল-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য কবি আশীষ সেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাহিত্যিক দেবাশিস ভট্টাচার্য্য, ইপসার ট্রেনিং অফিসার মোঃ শাহ সুলতান শামীম, র‍্যাব-৭-এর উপ-পরিচালক মোঃ কামাল হোসেন, ইবিএফ-এর প্রধান নির্বাহী মোঃ মাহফুজুর রহমান, এসিএল (ACL) লিংকের চেয়ারম্যান সুনন্দ ভট্টাচার্য সাগর, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রুবেল দাশ প্রিন্স, সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি পরেশ দাশগুপ্ত, অংকুর খেলাঘর আসরের সভাপতি সঞ্জয় রায়, নিপবন খেলাঘর আসরের সভাপতি বিজয় দেব, শৈলীর প্রধান নির্বাহী নাছির উদ্দিন অনিক, মেঘমল্লার সাংস্কৃতিক একাডেমির সংগীত শিক্ষক ওস্তাদ জাহাঙ্গীর আজিজ প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, বার্ষিক প্রতিযোগিতা উদযাপন পরিষদের চেয়ারম্যান অমর শীল, আব্দুল খালেক রুবেল, সমীরণ ভট্টাচার্য, উজ্জ্বল নাথ, অভিজিৎ শ্যাম জ্যাকি, প্রিয়তম নন্দী, বাঁধন দাশ মুন্না, কিশোর চৌধুরী, কাকলি তালুকদার, সঞ্জীব দে সাজু, প্রবল প্রবর নাথ, কুমার জনি তড়িৎ ও অপূর্ব শর্মা মর্ম প্রমুখ।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার পাশাপাশি তাদের সুস্থ সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।

আলোচনা সভা শেষে মেঘমল্লার সাংস্কৃতিক একাডেমির সংগীত শিক্ষক সমীরণ ভট্টাচার্য ও নৃত্য শিক্ষক তংকা বণিক-এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিশু-কিশোর সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে।

দিনব্যাপী এ আয়োজনে শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও অতিথিদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

মেঘমল্লার খেলাঘর আসরের পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং দেশীয় সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়:খেলাঘরমেঘমল্লার খেলাঘর আসররবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তীসাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…