চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে শিরোপার লড়াইয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টিম পারফরম্যান্সে পুরো এশিয়া কাপ জুড়েই চমক দেখিয়েছে শ্রীলঙ্কা। বাবর-রিজওয়ানরা অবশ্য কম যাননি। ভারত, আফগানিস্তানকে টেক্কা দিয়ে ফাইনালের টিকিট কেটেছে তাদের পাকিস্তান। এবার শিরোপার লড়াই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফাইনাল মহারণে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম।

শিরোপার লড়াইয়ে নামার দুদিন আগেই সুপার ফোরে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-পাকিস্তান। ম্যাচে লঙ্কান স্পিনারদের ঘূর্ণির সামনে পাত্তাই পায়নি পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন। শুরুতে ব্যাট করে ১২১ রানে গুটিয়ে গিয়েছিল।

জবাবে ব্যাট করতে নেমে হাসনাইনের তোপে কিছুটা বিপদে পড়ে শ্রীলঙ্কা। চাপের আঁচ লাগতে দেননি লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। ৪৮ বলে ৫৫ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।

পুরো টুর্নামেন্টে দাপুটে খেলে আসা শ্রীলঙ্কা গ্রুপপর্বে আফগানিস্তানের কাছে হারলেও সুপার ফোরে ধরা দিয়েছে ভিন্নরূপে। ভারত, আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়ে সুপারে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। পাকিস্তানও দেখিয়েছে শক্তির প্রদর্শনী। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পর আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

শিরোপার মঞ্চে আগে তিনবার শ্রীলঙ্কার দেখা পেয়েছিল পাকিস্তান। ১৯৮৬, ২০০০ ও ২০১৪ সালে ওয়ানডে ফরম্যাটের আসরে এগিয়ে শ্রীলঙ্কাই, দুবার চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি। ২০০০ সালে ট্রফি ঘরে তুলেছিল ইনজামাম-সাঈদ আনোয়ারদের দল।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আসিফ আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, নাসিম শাহ।

Reneta

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), ধানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিডু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২টসপাকিস্তানবাবরলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT