ক্রিকেট

কী করতে হবে জানা আছে ক্রিকেটারদের: শ্রীরাম

বাংলাদেশ ক্রিকেটার ও কোচের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা, মাঠে প্রস্তুতি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ও কোচরা মাঠে একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছে, প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সবশেষ জিম্বাবুয়ে সফরের দুঃসহ স্মৃতি ভুলে এশিয়া কাপে নতুন শুরুর আশায় বাংলাদেশ। শারজাহতে আজ রাত ৮ টায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাকিবের দল। যেখানে আর সবার মতো দারুণ শুরুর অপেক্ষায় টাইগারদের নতুন কারিগরি পরামর্শক শ্রীধরন শ্রীরাম। জানিয়েছেন ক্রিকেটারদের জানা আছে তাদের ভূমিকা সম্পর্কে।

রাসেল ডমিঙ্গোর অধীনে টি-টুয়েন্টিতে ধুকতে থাকা বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার শ্রীরাম। তবে এশিয়া কাপের আগে ভঙ্গুর দলকে গোছানোর খুব একটা সময় পাননি তিনি। কিন্তু বিশ্বাস রাখছেন ক্রিকেটারদের উপর। চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের প্রত্যেক ক্রিকেটারদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে।

‘আমরা চেষ্টা করছি, প্রত্যেক ক্রিকেটারের সাথে যোগাযোগের মাধ্যমে ম্যাচে তাদের ভূমিকা যতটা সম্ভব স্পষ্ট করা। ক্রিকেটাররা তাদের ভূমিকা সম্পর্কে সচেতন। আমরা শারজাহ পৌঁছানোর পর পরিস্থিতি মূল্যায়ন করব এবং দল নির্বাচনে সম্ভব সেরা সিদ্ধান্ত নেব।’

‘আমরা আমাদের খেলার ধরন সম্পর্কে পরিষ্কার। আমরা জানি আমরা কী ধরণের ক্রিকেট খেলতে চাই। আমি শারজাহতে অনেকবার খেলেছি। এটা বলে রাখা ভালো যে আমরা শারজাহতে অনুশীলন করিনি। এখানে অনুশীলনের সুবিধা খুব ভালো নয়। আমাদের এখানে খুব ভালো সুযোগ-সুবিধা আছে। তাই আমরা যা পেয়েছি তাতেই খুশি।’

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর এশিয়া কাপের মিশনে গেছে বাংলাদেশ। যেখানে দলটির নানা দিক নিয়ে বিভ্রান্তির মুখে পড়তে হচ্ছে শ্রীরামকে। যদিও খুব বেশি সময় পাননি তিনি। তবে তিনি আশা করছেন সঠিক অনুপ্রেরণা পেলে পরিস্থিতি বদলে যেতে সময় লাগবে না দলের।

‘আমাদের ক্রিকেটারদের খেলার স্বাধীনতা দিতে হবে। সামর্থ্যের ব্যাপারে কোন সন্দেহ নেই যে বাংলাদেশ ম্যাচ জেতার সামর্থ্য রাখে। কিন্তু এখন আমাদের শারজাহতে গিয়ে আত্মবিশ্বাস অর্জন করা জরুরি। এই মুহূর্তে ক্রিকেটারদের মেলে ধরার কোনো বিকল্প নেই।’

বিষয়:আফগানিস্তান এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ শ্রীরাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…