বিনোদন

আসছে শ্রীদেবীর জীবন নিয়ে বই

শ্রীদেবীর জীবন নিয়ে বই নিয়ে আলোচনা করছেন লেখক ও পাঠকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীদেবীর জীবন নিয়ে বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত লেখক ও পাঠকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রযোজক বনি কাপুর বুধবার জানিয়েছেন, ‘শ্রীদেবী- দ্য লাইফ অফ আ লিজেন্ড’ শিরোনামে একটি বই আসছে। গবেষক, লেখক এবং কলামিস্ট ধীরজ কুমার এই বইটি লিখেছেন।

ওয়েস্টল্যান্ড বুকস থেকে প্রকাশিত হবে শ্রীদেবীর এই বায়োগ্রাফি। বইতে শ্রীদেবীর জীবনের নানা জানা-অজানা বিষয় তুলে ধরা হবে।

১৯৭৮ সালে নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হয় শ্রীদেবীর। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় এবং হিন্দি ভাষায় ৩০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রীদেবী। পদ্মশ্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন অভিনেত্রী

২০১৮ সালে ৫৪ বছর বয়সে দুবাইয়ের এক হোটেলে মারা যান শ্রীদেবী।

বিষয়:শ্রীদেবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…