চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করলেন ক্রীড়ামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেটাররা মাঠে একত্রে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের ফলে শ্রীলঙ্কার সেমিফাইনালে খেলার স্বপ্ন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এশিয়া কাপের ফাইনালিস্টরা বিশ্বমঞ্চে সাত ম্যাচে কেবল দুটিতে জয়ের দেখা পেয়েছে। দলের এমন পরিস্থিতিতে ক্ষেপেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রামানসিংহে। পুরো ক্রিকেট বোর্ডকেই তিনি বরখাস্ত করেছেন।

বিবৃতির মাধ্যমে অর্জুনা রানাতুঙ্গাকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ককে প্রধান করে এসএলসির ৭ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীন মন্ত্রী এ কমিটি গঠন করেছেন।

সাত সদস্যের নতুন প্যানেলে যুক্ত করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি ও সাবেক এক বোর্ড সভাপতিকেও। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহান ডি সিলভার পদত্যাগের পরদিনই আসল এমন রদবদল।

সরকার ও ক্রিকেট পরিচালনাকারী কর্মকর্তাদের মধ্যে তিক্ত বিরোধ দ্বীপদেশটির জনপ্রিয় খেলাটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলছে। শীর্ষ ক্রিকেট প্রশাসকদেরকে ‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’ বলে অভিযুক্ত করেছিলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। তাদের পদত্যাগ করা উচিৎ বলেও সম্প্রতি মন্তব্য করেন তিনি।

ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানে হারের পর পুরো বোর্ডকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন রোশান। এর দুদিনের মাথায় পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্তের সিদ্ধান্তের কথাই জানা গেল।

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশরানাতুঙ্গাকেরোশান রামানসিংহেলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮ হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

পরবর্তী

কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ

পরবর্তী
রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছে কিশোরগঞ্জের মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT