শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
দেশটিতে চলা অনির্দিষ্টকালের কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন। তারা সেখানে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা গোটাবায়া রাজাপাকসেকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছেন।
এর আগে বিক্ষোভের ডাক দেন সরকারবিরোধীরা। বিক্ষোভ দমাতে কলম্বো ও কয়েকটি শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়।








