চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের সমীকরণের হিসাবই জানত না আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে শেষ চারে বাংলাদেশের সঙ্গী হতে শ্রীলঙ্কার দেয়া ২৯২ রানের লক্ষ্য আফগানিস্তানকে ছুঁতে হতো ৩৭.১ ওভারের মধ্যে। নির্ধারিত ৩৭.১ ওভারের পরও আফগানদের হাতে ছিল সুপার ফোরে যাওয়ার সুযোগ। সেই হিসাব আফগানদের কেউ জানতেনই না, জানিয়েছেন দলটির কোচ জোনাথন ট্রট।

৩৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ছিল ৮ উইকেটে ২৮৯ রান। যেখানে নেট রানরেটে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থেকে জয় পেতে আফগানদের দরকার ছিল এক বলে ৩ রান। সেসময় ক্রিজে ছিলে রশিদ খান ও মুজিব উর রহমান। স্ট্রাইক প্রান্তে থেকে ৩৭.১ বলে আউট হন মুজিব। তখন ভেঙে পড়েন নন স্ট্রাইক প্রান্তে থাকা রশিদ। কিন্তু আফগানদের হাতে তখনও ছিল সুযোগ।

শেষ ব্যাটার হিসেবে স্ট্রাইক প্রান্তে মাঠে নামেন ফজলহক ফারুকি। যদি ৩৭.২ ওভারে ২৯৩, ৩৭.৩ ওভারে ২৯৪, ৩৭.৫ ওভারে ২৯৫, ওভারের শেষে ২৯৬ এমনকি ৩৮.১ ওভারেও যদি ২৯৭ রান করত, তাহলেও লঙ্কানদের চেয়ে নেট রানরেটে এগিয়ে থেকে ম্যাচ শেষ করতে পারত আফগানিস্তান।

৩৮তম ওভারের দ্বিতীয় বলে যদি ফারুকি একটি চার মারতেন তাহলে নেট রানরেটে এগিয়ে যেত আফগানিস্তান। অথবা তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বলে একটি ছক্কা মারলেও হতো। এমনকি একটি সিঙ্গেল নিয়ে ১৬ বলে ২৭ রানে থাকা রশিদ খানকে স্ট্রাইক প্রান্তে সুযোগ করে দিতে পারতেন ফারুকি।

ম্যাচ শেষে কোচ জোনাথন ট্রট বলেছেন, ‘আমাদের কখনই সেই হিসাবগুলো জানানো হয়নি। যা জানানো হয়েছিল তা হল ৩৭.১ ওভারের মধ্যে জিততে হবে। ৩৮.১ ওভারেও যে আমরা ২৯৫ বা ২৯৭ করেও টিকে থাকতে পারি তা বলা হয়নি।’

ইনিংসটা ৫০ ওভারের হলেও মূলত লড়াইটা ছিল ৩৭.১ ওভারের। আফগানদের সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার দেয়া লক্ষ্য তাড়া করতে হতো ৩৭.১ ওভারে। তাহলে রানরেটে লঙ্কানদের পেছনে ফেলে সুপার ফোরে পা রাখতে পারত আফগানিস্তান। সম্ভাবনা জাগিয়ে শেষ অবধি দুই রানে হেরেছে আফগানবাহিনী। জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

Reneta

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ওপেনারদের ভালো শুরুর পর কুশল মেন্ডিসের ৯২ রানে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে লঙ্কানবাহিনী। জবাবে নেমে ৩৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৯ রানে থামে আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ-২০২৩পাকিস্তানরশিদলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT