বিনোদন

সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন যে অভিনেতা

অভিনেতা সাইফের নিরাপত্তার দায়িত্ব নেওয়া অভিনেতা ও নিরাপত্তা কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা সাইফের নিরাপত্তার দায়িত্ব নেওয়া একজন নিরাপত্তা কর্মী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের বহু অভিনয়শিল্পীকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে চলতে দেখা যায়। কিন্তু সাইফ আলী কিংবা তার পরিবার এমনটায় অভ্যস্ত ছিলেন না। তবে সম্প্রতি হামলাকারীর আক্রমণের পর এবার সেই পথেই সাইফ ও তার পরিবার!

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বুধবার রাতে নিজ বাড়িতে আক্রমণের শিকার হওয়ার পর টানা ৫ দিন হাসপাতালে ছিলেন সাইফ আলী। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আর তখনই তার সঙ্গে দেখা গেল একদল নিরাপত্তারক্ষী।

জানা গেছে, সাইফের উপর হামলার পর নিরাপত্তা সচেতন হয়েছে পুরো পতৌদি পরিবার। আর সেজন্যই এই দায়িত্ব পুরোপুরি কাঁধে নিলেন বলিউড অভিনেতা রনিত রায়।

রনিত রায়ের নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে। বলিউডসহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরাও রনিতের নিরাপত্তা সংস্থার শরণাপন্ন হন। এবার তার সংস্থা থেকে নিরাপত্তারক্ষী দেয়া হয়েছে সাইফ ও তার পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য।

এত দিন পর্যন্ত কোনরকম দেহরক্ষী সঙ্গে রাখতেন না সাইফ কিংবা কারিনা। কেবল কোন অনুষ্ঠানে গেলে তারা নিরাপত্তারক্ষী সঙ্গে রাখতেন। তবে হামলার ঘটনার পর নিরাপত্তা সচেতন হয়েছে গোটা পরিবার। রনিতের নিরাপত্তা সংস্থা নিরাপত্তা দেবে সাইফ, কারিনা এবং তাদের পরিবারকে। সাইফ আলী হাসপাতাল থেকে বাসায় ফেরার পর অভিনেতা রনিতকেও তার সাথে দেখা গেছে।

বিষয়:কারিনা নিরাপত্তা বলিউড সাইফ সাইফ আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…