বিনোদন

একই দিনে ঢাকায় ‘স্পাইডারম্যান’ এবং কোরিয়ান ‘৬/৪৫’

একজন তরুণ সেনা পোশাক পরা, ছবি হাতে, সিনেমার পোস্টার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে একজন তরুণ সেনা পোশাক পরা, হাতে ছবি ধরে আছেন, পাশে স্পাইডারম্যান ও কোরিয়ান ৬/৪৫ সিনেমার পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পাইডারম্যানকে নিশ্চয়ই আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। কমিক বুক ইতিহাসের সর্বকালের সেরা চরিত্রগুলোর তালিকা করলে শীর্ষে থাকবে স্পাইডারম্যানের নাম। সিনেমা থেকে শুরু করে টিভি পর্দা কিংবা কমিক বুকের পাতা স্পাইডারম্যান মানেই অন্য রকম এক আলোড়ন।

বাচ্চা থেকে শুরু করে বুড়ো, স্পাইডারম্যানের দর্শক সবাই। আগামী ২ জুন বাংলাসহ ১০টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

অন্যদিকে, কোরিয়ান চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য সুখবর হলো, এবার দেশে বসেই বড় পর্দায় দেখা যাবে কোরিয়ান ছবি। ২ জুন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে সাম্প্রতিক আলোচিত ছবি ‘৬/৪৫’। কমেডি ঘরানার এ ছবি এরইমধ্যে বক্সঅফিস মাতিয়েছে।

বিষয়:কোরিয়ান কোরিয়ান ছবি সিনেমা স্টার সিনেপ্লেক্স স্পাইডারম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…