লাইফস্টাইল

শরীরে ভিটামিন সি’র চাহিদা পূরণ করে যেসব মশলা

সুস্থতার জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফল ও সবজির মধ্যে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা, কিউই, আপেল, কলা, লেবু, আঙুর, ও সবজি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রান্নায় মশলা ব্যবহার হয় খাবারের স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য এটা আমরা সবাই জানি। কিন্তু এই মশলাগুলোতে আছে কিছু প্রয়োজনীয় জৈব-যৌগ যা আমাদের দেহের বিভিন্ন উপাদানের চাহিদা মিটিয়ে থাকে। এমনই একটি উপাদান ভিটামিন সি। আমাদের দেহকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখে ভিটামিন সি। ভিটামিন সি রক্তচাপ থেকে ইউরিক অ্যাসিড, নিয়ন্ত্রণে রাখে এই ভিটামিন। শরীরে আয়রন, অ্যান্টিঅক্সিড্যান্টের মাত্রা বৃদ্ধি করে। হৃদরোগ এবং ডিমেনশিয়ার ঝুঁকিও কমাতে পারে।

ভিটামিন সি থাকে এমন ফলের নামতো আমরা অনেকেই জানি, কিন্তু কোন কোন মশলাতে ভিটামিন সি আছে তা কী আমরা জানি?

ভিটামিন সি সমৃদ্ধ মশলা:

১.গোলমরিচ

গোলমরিচকে বলা হয় মশলার রাজা। নানা গুণের কারণেই এমন নাম। ঠান্ডা লাগলেই তুলসি পাতার সঙ্গে গোলমরিচ দিয়ে জল ফুটিয়ে খাওয়ার চল বহু দিন ধরেই। ভিটামিন সি-র উপস্থিতিই এর মূল কারণ।

 

শরীরে ভিটামিন সি'র জন্য উপকারী মশলা, কালো মরিচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

 

২.তেজপাতা

তেজপাতা রান্নায় পড়ে স্বাদ বা়ড়াতে। এই পাতা ভিটামিন সি-র জোগান তো দেয় বটেই, তার সঙ্গে রয়েছে আরও গুণ। ভিটামিন এ থেকে ফলিক অ্যাসিড, সবই রয়েছে এতে।

 

লেবু পাতার ছবি, যা রান্না ও ঔষধে ব্যবহৃত হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

 

৩. লাল মরিচ গুঁড়া
মরিচের গুঁড়া কি শুধু ঝোলে লালচে ভাব আনে? মোটেও নয়। এতেও রয়েছে ভিটামিন সি। যে কোনও অসুখ দূরে রাখতে সাহায্য করে এই মশলা।

লাল মরিচের গুঁড়ো ও শুকনো মরিচের ছবি, যা ভিটামিন সি এর উৎস. Channel i News - চ্যানেল আই নিউজ

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…