স্থলভাগের গ্যাসব্লক আবার বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার কার্যক্রম শুরু করেছে পেট্রোবাংলা। সরকারের নীতিগত অনুমোদন নিয়ে দরপত্র আহ্বানের খসড়া তৈরির কাজ চলছে। পেট্রোবাংলার চেয়ারম্যান জানিয়েছেন, গ্যাস অনুসন্ধানে প্রচুর বিনিয়োগ প্রয়োজন বলে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হচ্ছে। তবে এটি দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা।







