চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চন্দ্রযানের সফলতা কামনায় ভারত জুড়ে বিশেষ যজ্ঞ ও নামাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

চাঁদের উদ্দেশ্যে ভারতের পাঠানো চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য সারা ভারত জুড়ে চলছে বিশেষ যজ্ঞ ও নামাজ।

আনন্দবাজার জানিয়েছে, আজ (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪মিনিট চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান-৩। এই সফল অবতরণের জন্য অধীর অপেক্ষায় সময় পার করছে ভারতের দেড়শো কোটি মানুষ।

সবার এখন একটাই আশা যে যানটি সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করবে। সেজন্যই প্রস্তুত নিচ্ছে সবাই। চন্দ্রযানের চূড়ান্ত সাফল্যের কামনায় যজ্ঞ, নামাজ, বিশেষ পূজা থেকে শুরু করে স্কুলে স্কুলে লাইভ দেখানো হচ্ছে সবকিছু।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত বিভেদ ভুলে দেশবাসীকে একসঙ্গে চন্দ্রযানের সাফল্য কামনার আবেদন জানিয়েছেন। তিনি ভূয়সী প্রশংসা করেছেন ইসরোর বিজ্ঞানীদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত সরকারি স্কুলে চন্দ্রযানের চন্দ্রাবতরণ সরাসরি দেখানো হবে যাতে তারা সাক্ষী থাকতে পারে এই অনবদ্য ঘটনার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, রাজ্যবাসীকে নিয়ে তিনিও চন্দ্রযানের অবতরণকে উদ্‌যাপন করবেন।

#WATCH | Prayers offered at Ajmer Sharif Dargah in Rajasthan for the successful lunar landing of Chandrayaan-3. pic.twitter.com/eDyzHjDFOx

— ANI (@ANI) August 23, 2023

Reneta

রাজনৈতিক নেতারা ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা যেন আরও কয়েক গুণ বেশি। আজমেরি শরিফের পাশাপাশি লখনউয়ে ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ায় আয়োজন করা হয়েছে বিশেষ নামাজের। সেখানে বহু মানুষ চন্দ্রযানের সাফল্য কামনা করছেন।

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিশেষ ভস্ম আরতির আয়োজন করা হয়েছে। উত্তরাখণ্ডের ঋষিকেশের পরমার্থ নিকেতন ঘাটে জাতীয় পতাকা হাতে গঙ্গা আরতিতে অংশ নিয়েছেন বহু সাধারণ মানুষ।

Prayers across world and in India for successful moon landing of Chandrayaan-3

Read @ANI Story | https://t.co/RXeTZBvasg#Chandrayaan3 #India #Moon #prayers pic.twitter.com/iLfu8viHnG

— ANI Digital (@ani_digital) August 23, 2023

আসানসোলে চন্দ্র অভিযানে ভারতের বৈজ্ঞানিক গবেষণার সাফল্য কামনায় মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। বালুরঘাটে মণ্ডপ বেঁধে মন্দিরের সামনে হোমযজ্ঞ অনুষ্ঠান পালন করা হয়েছে।

সব মিলিয়ে চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযানের পা দেওয়া ঘিরে উন্মাদনায় টগবগ করে ফুটছে সারাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্দ্রযানচন্দ্রযান-৩নামাজভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT