চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির সুসজ্জিত আদালত কক্ষে বিশেষ অধিবেশন

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৯:১৮ অপরাহ্ণ ১০, জুন ২০২৪
- সেমি লিড, আদালত
A A

সংস্কার শেষে উদ্বোধন উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির সুসজ্জিত আদালত কক্ষে বিশেষ অধিবেশন হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে সোমবার বিকেলে নজিরবিহীন এই অধিবেশন  হয়।

অধিবেশনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশের আদালত ও বিচার ব্যবস্থার ধারাবাহিক ইতিহাস তুলে ধরেন। সেই সাথে দেশের বিচার বিভাগকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখা বিচারপতি ও আইনজীবীদের স্মরণ করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল মাধ্যমে বিচারকাজ পরিচালনা করতে এই আদালত এখন সম্পূর্ণ সক্ষম।’

অনেক ঐতিহাসিক রায় এই আদালত কক্ষ থেকে এসেছে উল্লেখ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ সেই সাথে আজকের দিনটিকে নতুন একটি দিনের সূচনা বলে অবিহিত করেন প্রধান বিচারপতি।

Reneta

এদিকে আজই প্রথম দেশের সর্বোচ্চ আদালতের এজলাস কক্ষের ভেতরের ছবি ও ভিডিও ধারণ ও প্রকাশের অনুমতি দেয়া হয়। তবে আজকের ধারণ করা এজলাস কক্ষের ছবি ও ভিডিও ফুটেজ সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও আজকের এজলাস কক্ষের ছবি ও ভিডিও প্রকাশ থেকে উপস্থিত আইনজীবীসহ সবাইকে বিরত থাকতে বলা হয়।

আজকের এই বিশেষ অধিবেশনে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্টের দেয়া সবঐতিহাসিক রায় ও সুপ্রিম কোর্টের তাৎপর্যপূর্ণ সব ভূমিকার কথা তুলে ধরেন।

অধিবেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা প্রনয়নের জন্য প্রধান বিচারপতির প্রতি আহবান জানান।

আজকের এই বিশেষ অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সাবেক ও বর্তমান বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

জুলাই ২৮, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT