চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএস পরীক্ষার্থীদের ওএমআর পূরণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
পরীক্ষার্থীরা ওএমআর ফর্ম পূরণ করছেন, বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৯ মার্চ থেকে শুরু হচ্ছে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ইতিমধ্যেই নিজেদের ওয়েব সাইটে পরীক্ষার সময়সূচিসহ রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে বিসিএস পরীক্ষার্থীদের ওএমআর পূরণ সংক্রান্ত কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জানিয়েছে, ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষা ডাবল লিথোকোড এবং বারকোড সংবলিত উত্তরপত্রে গ্রহণ করা হবে। প্রচলিত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় একটি লিথোকোডেড ওএমআর ফরম সংযুক্ত থাকবে। ফরমের ওপরে প্রার্থী কর্তৃক পূরণীয় প্রথম অংশটি প্রার্থীকে নির্দেশনা অনুযায়ী কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। নির্দেশনা গুলো হলো-

১. প্রতিটি বিষয়ের জন্য প্রার্থীদের একটি করে ওএমআর ফরমযুক্ত মূল উত্তরপত্র দেওয়া হবে। সংযুক্ত ওএমআর ফরমে প্রার্থীর জন্য নির্ধারিত প্রথম অংশে প্রার্থী তার নাম লিখবেন, বিষয় কোডের ঘরে এ পরীক্ষা সূচির প্রথমাংশে আবশ্যিক বা পদ-সংশ্লিষ্ট বিষয়ের পাশে বর্ণিত তিন ডিজিটের কোড নম্বরটি প্রার্থী ওএমআর ফরমে ‘বিষয় কোডের’ ঘরের ওপরের ফাঁকা অংশে লিখে নিচের সংশ্লিষ্ট ৩টি বৃত্ত বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করবেন। যেমন: ‘ইংরেজি (আবশ্যিক)’ বিষয়ের কোড ‘০০৩’। সে ক্ষেত্রে বিষয় কোডের ঘরে ‘০০৩’ লিখে নিচের কোডের সংশ্লিষ্ট ৩টি বৃত্ত পূরণ করতে হবে।

Banglabid

২. প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ (আট) ডিজিট সংবলিত। রেজিস্ট্রেশন নম্বরের ঘরে প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত রেজিস্ট্রেশন নম্বরটি ওপরের ঘরে সাবধানতার সাথে বল পয়েন্ট কলম দিয়ে লিখে নীচের সংশ্লিষ্ট বৃত্তসমূহ পূরণ করতে হবে।

আরও পড়ুন: শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ, যা জানা গেল

৩. নামের ঘরে প্রার্থীর আবেদনপত্রে এবং প্রবেশপত্রে উল্লেখ অনুযায়ী প্রার্থী তার নাম লিখবেন ও স্বাক্ষরের ঘরে প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর করবেন এবং বিষয়ের ঘরে সংশ্লিষ্ট বিষয়ের নাম লিখবেন।

Reneta

৪. পরীক্ষা কেন্দ্রের ঘরে প্রার্থীর জন্য প্রযোজ্য বৃত্তটি বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে।

৫. অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নম্বরের ঘরটি প্রযোজ্য সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। প্রতিটি অতিরিক্ত উত্তরপত্রের জন্য একটি করে বৃত্ত পূরণ করতে হবে।

৬. বিশেষভাবে উল্লেখ্য, উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় সংযুক্ত ওএমআর ফরমের প্রথম অংশে কেন্দ্র, বিষয় কোড, অতিরিক্ত উত্তরপত্র ও নম্বরের ঘরে কোন কাটাকাটি করলে এবং ওএমআর অংশে কিছু লিখলে, কোন প্রকার চিহ্ন বা দাগ দিলে কিংবা ফ্লুইড ব্যবহার করলে উত্তরপত্রটি বাতিল করা হবে।

৭. লিথোকোডের প্রথম অংশ ব্যতীত উত্তরপত্রের অন্য কোথাও প্রার্থী তার নাম, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি কোনভাবেই লিখবেন না। লিখলে বা কোনরূপ সাংকেতিক চিহ্ন দিলে উত্তরপত্রটি বাতিল হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওএমআরবাংলাদেশ সরকারি কর্ম কমিশনবিসিএসবিসিএস পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গল সন্ধ্যায় তিশা জানালেন, ‘সেরে উঠছেন ফারুকী’

পরবর্তী

রোনালদোর মতো উদযাপনে মেসিকে অসম্মান করিনি

পরবর্তী
মেসি ও রোনালদো উদযাপনে ফুটবল মাঠে প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর মতো উদযাপনে মেসিকে অসম্মান করিনি

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন বিজয়, জনসভায় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন বিজয়

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT