চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ খাতের বকেয়া পরিশোধে অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

স্বাধীন বিদ্যুৎ উৎপাদকদের (আইপিপি) উপর আর্থিক চাপ কমাতে এবং দেশের বিদ্যুৎ খাতকে স্থিতিশীল করতে নতুন এক পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া পাওনা মেটাতে অতিরিক্ত বন্ড ইস্যুর কথা ভাবছে এই সরকার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি সূত্রে ইউএনবি জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ইতোমধ্যে এ বিষয়ে একটি পদক্ষেপ নিয়েছে এবং বিদ্যুৎ বিভাগের সঙ্গে পরামর্শ করেছে, যাতে তারা অর্থ বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে।

বিপিডিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) হিসেবে পরিচিত বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবির বকেয়া হিসাব করছি।

তিনি বলেন, বর্তমানে বিপিডিবির মোট বকেয়া বিলের পরিমাণ প্রায় ৪২ হাজার কোটি টাকা, যার মধ্যে আইপিপিগুলো পাবে প্রায় ৭ হাজার কোটি টাকা।

বাকি অর্থের মধ্যে গ্যাস বিল প্রায় ১৭ হাজার কোটি টাকা, রাষ্ট্রায়ত্ত সরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রগুলো পাবে ১০ হাজার কোটি টাকা এবং আদানি গ্রুপসহ ভারতের সরকারি-বেসরকারি খাত পাবে ৮ হাজার কোটি টাকা।

এর আগে বিদ্যুৎ খাতকে স্থিতিশীল করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে ২০ হাজার ৬২০ কোটি টাকা পেয়েছিল। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া দায় পরিশোধের লক্ষ্যে এই উদ্যোগের সঙ্গে জড়িত ছিল সিটি ব্যাংক ও পূবালী ব্যাংক।

Reneta

বিদ্যুৎ খাতের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ২৫ জানুয়ারি একটি বিস্তৃত চুক্তি সই হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই চুক্তি অনুযায়ী সরকার সিটি ব্যাংককে ১৯ হাজার ৮৫০ কোটি টাকা এবং পূবালী ব্যাংককে ৭৭ কোটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যু করেছে।

সূত্র জানায়, ভর্তুকি তহবিল বিতরণে সরকারের অক্ষমতার কারণে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো তাদের আর্থিক বাধ্যবাধকতা পূরণে লড়াই করছে, যার ফলে কেউ কেউ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

এ সংকট মোকাবিলায় সরকার বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত রেপো রেট অনুযায়ী ৮ শতাংশ হারে স্পেশাল বন্ড ইস্যু করছে।

উল্লেখ্য, ভবিষ্যতে রেপো হারের যেকোন ওঠানামা বন্ডের সুদের হারকে সমন্বয় করবে।

মেয়াদ শেষে সরকার সুদসহ ব্যাংকের পাওনা মিটিয়ে দেবে এবং পরবর্তীতে এসব বন্ড পুনরুদ্ধার করবে। সাধারণত এসব বন্ডের মেয়াদ ১৫-২০ বছর পর্যন্ত হয়। তবে এই বিশেষ বন্ডগুলোর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর পর্যন্ত ধরা হয়েছে। বিদ্যুৎ খাতের জরুরি প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, কনফিডেন্স পাওয়ার, বারাকা, কুশিয়ারা, ডরিন ও অ্যাক্রন পাওয়ারসহ বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগের সুবিধাভোগীদের মধ্যে অন্যতম।

চুক্তির গুরুত্ব নিয়ে বেশ কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা আশাবাদী। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এসব বন্ড পেতে পারে, একই সঙ্গে সরকারও আর্থিক দিক দিয়ে কঠিন সময় মোকাবিলা করতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্বর্তী সরকারআইপিপিবিদ্যুৎ খাতবিদ্যুৎ খাতের বকেয়াবিপিডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ৮

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT