চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোমিনোজ পিৎজার ৩৪তম শাখার উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৪
অন্যান্য
A A

বিশ্বের অন্যতম জনপ্রিয় পিৎজা চেইন এবং দেশের শীর্ষ পিৎজা ব্র্যান্ড ডোমিনোজ পিৎজার পরিসর এখন আরও বিস্তৃত হয়েছে। রাজধানীর উত্তরায় জসীমউদ্দিনে অবস্থিত জি কিউ শেফালি টাওয়ারে এক অনন্য আয়োজনের মাধ্যমে ব্র্যান্ডটির ৩৪তম শাখা উদ্বোধন করা হয়।

পিৎজা-প্রেমীদের মাঝে এই নতুন সূচনার আনন্দ ছড়িয়ে দিতে চলতি মাসের শেষ পর্যন্ত নতুন ক্রেতাদের প্রথম অনলাইন অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে ডোমিনোজ পিৎজা’র জসীমউদ্দিন শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাওয়াইন ওং, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা; নোয়েল সুং, প্রজেক্ট লিড, ইন্টারন্যাশনাল অ্যানালিটিকস অ্যান্ড ইনসাইটস; এবং আলেসান্দ্রো কারা, ইন্টারন্যাশনাল অপারেশন্স সিওই ম্যানেজারসহ ডোমিনোজ পিৎজার আন্তর্জাতিক প্রতিনিধি এবং অন্যান্য কর্মকর্তারা।

উপস্থিত কর্মকর্তা ও অতিথিবৃন্দ ফিতা কেটে ও একটি ৩ ফুট x ২ ফুট সাইজের বিশালাকৃতির পিৎজা স্লাইস করে উদ্বোধনী আয়োজনটি স্মরণীয় করে রাখেন। এছাড়াও, সকলের জন্য মুখরোচক খাবার ও শিশুদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়।

ডোমিনোজ পিৎজা, এশিয়া, মিডল ইস্ট এন্ড আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস উইকিং নং এক বার্তায় জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম পিৎজা ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের ভক্তদের কাছে সুস্বাদু পিৎজা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। এশিয়া অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাজারে ডোমিনোজ পিৎজা খুব দ্রুত বিস্তৃতি লাভ করছে। ক্রেতা ও ভক্তদের ভালোবাসাই আমাদের এই সাফল্যের সূত্র। তাদের সমর্থন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে নতুন শাখা চালু করার এবং বিশ্বমানের সেবা ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করে।

ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা, গাওয়াইন ওং, এই ব্যবসা সম্প্রসারণে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য যেকোন উৎসব থেকে শুরু করে নিত্যদিনের আড্ডায় পিৎজা, সাইড মেন্যু, রাইস এবং ডেজার্টের বিস্তৃত সমাহার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বিশ্বমানের গুণগতমান ও সেবার নিশ্চয়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি বাংলাদেশী জনগণের মুখে হাসি ফোঁটাতে আমরা সারা দেশে আমাদের ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছি।

Reneta

ডোমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, দেশের প্রতিটি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ডোমিনোজ পিৎজা’র একটি শাখা চালুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা, আর জসীমউদ্দিন রোডে নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এই যাত্রায় আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। বাহারি স্বাদ, দ্রুত ডেলিভারি, আর সাশ্রয়ী দামে বিশ্বমানের পিৎজার অভিজ্ঞতা নিশ্চিত করে ভক্তদের মন জয় করে নিয়েছে ডোমিনোজ পিৎজা। আমাদের প্রত্যাশা, এখন আরো বেশি ক্রেতারা ডোমিনোজ পিৎজা’র সুস্বাদু খাবারের সাথে নিজেদের প্রিয় মুহূর্তগুলো স্মরণীয় করে রাখবেন।

বর্তমানে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার ও নারায়ণগঞ্জ এ পাঁচটি বড় শহরে ডোমিনোজ পিৎজা’র শাখা রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সিলেট শহরেও যাত্রা আরম্ভ করতে যাচ্ছে ডোমিনোজ পিৎজা। ডোমিনোজ পিৎজা বাংলাদেশ বর্তমানে সরাসরিভাবে ৬০০ জন মানুষের কর্মসংস্থান করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৪তম শাখাউদ্বোধনডোমিনোজ পিৎজা
শেয়ারTweetPin

সর্বশেষ

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬

দলের সাফল্যে নিজের অবদান দেখছেন না তামিম, কৃতিত্ব দিলেন শান্ত-সিমন্সদের

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT