ঘরের কোনায় কিংবা বাড়ির আঙ্গিনায় চড়ুই পাখির আনাগোনা খুব একটা চোখে পড়ে না। তবে ভিন্ন চিত্র দেখা গেছে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে। পাখির কিচিরমিচির শব্দ আর কলকাকলিতে সব সময় মুখর থাকে পুরো এলাকা। পাখির প্রতি ভালোবাসার টানে প্রতিদিন ভীড় করছেন পাখিপ্রেমীরা। পাখিদের আবাসস্থল নিরাপদ করতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।






