চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালকে জুলিয়াস সিজারের সাথে তুলনা করলেন স্পেন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
Yamal celebrates passionately during a football match in his team’s red kit. Channel i News - চ্যানেল আই নিউজ

কৈশোর না পেরোতেই ইউরোতে দুর্দান্ত সব রেকর্ড সঙ্গী করেছেন স্পেনের রাইট উইঙ্গার লামিন ইয়ামাল। প্রায় প্রতিটি ম্যাচে শুরুর একাদশে থাকলেও গোলের দেখা পাননি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে চোখ ধাঁধানো এক গোল করে ইউরোর ফাইনালে পৌঁছাতে সহায়তা করা ইয়ামালে মুগ্ধ স্পেন কোচ ডি লা ফুয়েন্তে তাকে জুলিয়াস সিজারের সাথে তুলনা করেছেন।

বার্সেলোনার ‘ওয়ান্ডার কিড’ খ্যাত লামিন ইয়ামালের প্রশংসায় ফুয়েন্তে বলেছেন, ‘আমরা এমন এক জিনিয়াস খেলোয়াড়ের ফুটবলে স্পর্শ দেখেছি যাকে আমাদের যত্ন নেয়া প্রয়োজন। তার পা মাটিতে রেখে সর্বোচ্চ উন্নতির জন্য গুরুত্ব দিয়ে গড়ে তুলতে হবে। তাকে শান্ত ও স্থির হওয়া প্রয়োজন।’

‘প্রাচীন রোমে তারা জুলিয়াস সিজারের সম্পর্কে বলত, মনে রাখবেন তিনি মরণশীল। আমি উদযাপন করছি যে সে আমাদের দলে, সে স্পেনের এবং আশা করছি আগামী কয়েক বছর তার খেলা উপভোগ করতে পারব।’

জুলিয়াস সিজার ছিলেন প্রাচীন রোমান রাষ্ট্রনায়ক। রোমান প্রজাতন্ত্রের পতন এবং রোমান সাম্রাজ্যের উত্থানে পরিচালিত অনেক ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ইউরোর সেমিফাইনালে পিছিয়ে পড়েও ইয়ামালের দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্পেন। ম্যাচ জয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে। হয়ে যান ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা, ভেঙেছেন রোনালদো, পেলের রেকর্ড।

আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় চতুর্থ শিরোপার লক্ষ্যে নামবে দলটি। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে জয়ী দল শিরোপামঞ্চে মুখোমুখি হবে স্পেনের।

ট্যাগ: ইউরো-২০২৪ইয়ামালবার্সেলোনারোমানলিড স্পোর্টসসিজারস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলীয় নির্দেশনা ও বিশ্রাম নিতে সারাদেশের জঙ্গিরা আসতো রূপগঞ্জের আস্তানায়

পরবর্তী

যুক্তরাষ্ট্রে নিরাপত্তারক্ষীদের হাতে কৃষ্ণাঙ্গ হত্যা, পুলিশের তদন্তে অনীহা

পরবর্তী
নিরাপত্তা বাহিনীর হাতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি আহত, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে নিরাপত্তারক্ষীদের হাতে কৃষ্ণাঙ্গ হত্যা, পুলিশের তদন্তে অনীহা

জনপ্রিয় ব্যক্তিরা আদালত কক্ষে উপস্থিত, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় মেয়েকে জাপানে রেখে আবার বাংলাদেশে আইনি লড়াইয়ে জাপানি মা

সর্বশেষ

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT