চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন তারকা নেই, ফ্রান্সের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের হিসেবে আর বাকি কয়েকঘণ্টা। গড়াতে চলেছে স্পেন-ফ্রান্স মহারণ। দারুণ ছন্দে থাকা স্পেনকে সেমিফাইনালে কিছুটা কমশক্তি নিয়ে নামতে হচ্ছে। গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে পাচ্ছে না দলটি।

কোয়ার্টারে জার্মানির বিপক্ষে দুটি হলুদ কার্ড (লালকার্ড) দেখেছিলেন দানি কারভাহাল। খেলা হচ্ছে না নির্ভরতা ডিফেন্ডারের। আরেক ডিফেন্ডার রবিন ডি নরমান্ডকেও সেমিতে পাচ্ছেন না কোচ ডি লা ফুয়েন্তে। গ্রুপপর্বে ইতালি এবং কোয়ার্টারে জার্মানির বিপক্ষে হলুদ কার্ড দেখেছেন তিনি। নিয়ম অনুযায়ী, সেমির আগে দুটি হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েছেন।

মাঝমাঠের অন্যতম ভরসা পেদ্রিকেও সেমিতে পাচ্ছে না স্পেন। জার্মানির বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে টনি ক্রুসের বাজে ট্যাকেলের শিকার তিনি। চোট পেয়ে মাঠ ছেড়ে যান তখন। গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হচ্ছে না তারও।

Banglabid

অবশ্য তারুণ্য নির্ভর দলটি ফ্রান্সকে ছেড়ে কথা বলারও নয়। তরুণ তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসদের নিয়ে আক্রমণ সাজাবে স্পেন। রক্ষণ সামলাবেন নাচো ফের্নান্দেজ-মার্ক কুকুরেলারা। মধ্যভাগে পেদ্রির বদলে শুরু থেকে থাকবেন দানি ওলমো।

জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন-ফ্রান্স। ৭০ হাজার দর্শক ধারণ ক্ষমতার আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু মাঠের লড়াই। এক নজরে দেখে নেয়া যাক যাদের নিয়ে ফ্রান্সের বিপক্ষে সেমিতে শুরু করতে পারে স্পেন।

স্পেনের সম্ভাব্য একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), জেসুস নাভাস, নাচো ফের্নান্দেজ, মার্ক কুকুরেলা, আইমেরিক লাপোর্তা, রদ্রিগো, ফ্যাবিয়ান রুইজ, দানি ওলমো, আলভারো মোরাতা, লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪কারভাহালপেদ্রিফ্রান্সলিড স্পোর্টসসেমিফাইনালস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমানে ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত

পরবর্তী

বিসিএস’র প্রশ্নফাঁস: জবানবন্দির পর বাকী ৭ আসামীও কারাগারে

পরবর্তী
জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী কারাগারে যাওয়ার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস’র প্রশ্নফাঁস: জবানবন্দির পর বাকী ৭ আসামীও কারাগারে

প্রশ্নফাঁস সিন্ডিকেটের শেকড়ে কারা? তদন্তের জন্য পাঁচজনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্নফাঁস সিন্ডিকেটের শেকড়ে কারা?

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT