বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পে সংযুক্ত হতে চায় সাউথ কোরিয়া। নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত ‘এমআরটি লাইন ফোর’ স্থাপনে কোরিয়ার সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনাও হয়েছে। অর্থায়নের উৎস আর শর্তাবলী ঠিক হলে এই প্রকল্পে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রদূত লি জিং-কিউন। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, এমআরটি-ফোর নিয়ে আলোচনা এখনও চলছে।






