চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকাকে ওয়ানডের সবচেয়ে বড় হারের স্বাদ দিল ইংল্যান্ড

রান ব্যবধানে হারের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দল জয় উদযাপন করছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ ওভারে ১৮ রান খরচায় ৪ উইকেট নেন জফরা আর্চার।

জো রুট ও জ্যাকব বেথেলের সেঞ্চুরি ও জেমি স্মিথ ও জশ বাটলারের ফিফটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে চার শতাধিক রানের সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। প্রোটিয়াদের সামনে হিমালয়সম লক্ষ্য দাঁড় করিয়ে বোলিংয়ে ঝড় তুলেছেন জফরা আর্চার ও আদিল রশিদ। সফরকারী দলটিকে ৭২ রানে গুটিয়ে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় হার দেখাল ইংল্যান্ড।

সাউথ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়েছে ইংল্যান্ড। রানের ব্যবধানে সবচেয়ে বড় পরাজয় এটি। আগে সবচেয়ে বেশি রানে পরাজয়ের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০২৩ সালে ভারতের ৩৯১ রান তাড়ায় নেমে ৩১৭ রানে হেরেছিল লঙ্কানরা।

সাউদাম্পটনের টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৪১৪ রান করে ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ইংলিশদের সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০১৬ সালে ব্লুমফন্টেইনে সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে ৩৯৯ রান করেছিল ইংল্যান্ড। জবাবে নেমে ২০.৫ ওভারে ৭২ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। বড় পরাজয় দেখলেও তিন ম্যাচের সিরিজে প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড জেতায় সিরিজ শেষে হয়েছে ২-১ ব্যবধানে।

রান তাড়ায় প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন কোরবিন বোশ। কেশব মহারাজ ১৭ এবং ত্রিস্তান স্টাবস ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে ব্যাটে নামেননি। প্রোটিয়ারা থামে ৭২ রানে।

জফরা আর্চার ৯ ওভারে ১৮ রান খরচায় ৪ উইকেট নেন। আদিল রশিদ ৩.৫ ওভারে ১৩ রানে নেন ৩ উইকেট। বাইডন কার্স নেন ২ উইকেট।

এর আগে ব্যাটে নেমে উদ্বোধনী জুটিতে ৫৯ রান আসে ইংল্যান্ডের। ৩৩ বলে ৩১ রানে বেন ডাকেট ফিরে গেলে জুটি ভাঙে। ১১৭ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ৪৮ বলে ৬২ রান করে ফিরে যান স্মিথ। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কার মার।

Reneta

তৃতীয় উইকেট জুটিতে ১৮২ রান তোলেন জ্যাকব বেথেল ও জোট রুট। ৭৬ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন বেথেল। ৪০.২ ওভারে ২৯৯ রানে বেথেল ফিরে যান ১১০ রান করে। তার ৮২ বলের ইনিংসটিতে ছিল ১৩টি চার ৩ ছক্কা। ৩০২ রানে ফিরে যান হ্যারি ব্রুক। এরপর জশ বাটলারকে নিয়ে আরও ৬৯ রান যোগ করেন রুট। ৯৬ বলে ১০০ রানে রুট ফিরলে জুটি ভাঙে। রুটের ইনিংসে ছিল ৬টি চারের মার।

এরপর উইল জ্যাকসকে নিয়ে ইনিংস শেষ করেন বাটলার। ৮ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৬২ রান করেন বাটলার। ২ চার ও ১ ছক্কায় ৮ বলে ১৯ রান করেন জ্যাকস।

প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন কোরবিন বোশ ও কেশব মহারাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিল রশিদআর্চারইংল্যান্ডবাটলারবেথেলরুটলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT