চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারানো সিংহাসনে ফিরলেন রাজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে চলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। দুর্দান্ত পারফরম্যান্সের পর সুখবর পেলেন তারকা অলরাউন্ডার। আইসিসি র‌্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষ পুনরুদ্ধার করেছেন ৩৯ বর্ষী রাজা।

রাজা ছন্দে থাকলেও পাকিস্তানের সাইম আইয়ুব বিশ্বকাপে রীতিমতো ধুঁকছেন। বোলিংয়ে ঘূর্ণিজাদু দেখানো সাইম ব্যাটিংয়ে বলার মতো কিছুই করতে পারছেন না। যার প্রভাব পড়েছে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। শীর্ষ থেকে দুইয়ে নেমে গেছেন পাকিস্তান অলরাউন্ডার।

বুধবার আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন রাজা। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে এপর্যন্ত ৫১ গড় ও ১৬৭.২১ স্ট্রাইকরেটে করেছেন ১০২ রান। বোলিংয়ে ৯.৩৮ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট।

সাম্প্রত রাজা ও আইয়ুবের মধ্যে শীর্ষ নিয়ে লড়াই চললেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারতের শিভম দুবে ও আফগানিস্তানের মোহাম্মদ নবী। দুবে দুধাপ এগিয়ে সপ্তম এবং নবী তিনধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন।

ব্যাটারদের তালিকায় শীর্ষ ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। বিশ্বকাপে শুরুটা প্রত্যাশানুযায়ী না হলেও ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৬২ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন তিনি। তবে নজর কেড়েছেন পাকিস্তান ওপেনার শাহিবজাদা ফারহান। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দুধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা রেটিং নিয়ে তিনে উঠে এসেছেন। চারধাপ এগিয়ে ১৩তে এসেছেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান।

বড় লাফ দিয়েছেন সাউথ আফ্রিকার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। ১০ ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন। বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে ১৫৫.১৭ স্ট্রাইকরেটে ২৯ বলে ৪৫ রান আসে তার ব্যাটে।

Reneta

টি-টুয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। সাউথ আফ্রিকার হয়ে ৪ ম্যাচে ৭ উইকেট নেয়া পেসার করবিন বোস ২১ ধাপ উন্নতি করে এসেছেন তিনে। সাতে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজ পেসার ম্যাথু ফোর্ড উন্নতি করেছেন ২৩ ধাপ। ৭ ধাপ উন্নতি করে আটে ভারতের পেসার জাসপ্রিত বুমরা। যৌথভাবে ২১তম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোতি উন্নতি করেছেন ১৭ ধাপ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিজিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতসাউথ আফ্রিকাসিকান্দার রাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT