চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঙ্গুলির জায়গায় ভারতের বোর্ড প্রধান বিনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মনোনয়ন জমা দেয়ার সময়ই নির্ধারণ হয়েছিল, সৌরভ গাঙ্গুলির মসনদে বসতে চলেছেন রজার বিনি। এবার অফিসিয়ালি জানানো হল, ক্রিকেটবিশ্বের সবচেয়ে অর্থশালী বোর্ড বিসিসিআইয়ের নতুন প্রধান হয়েছেন ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী বিনি।

মঙ্গলবার বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মুম্বাইয়ে বোর্ড মিটিংয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হন ৬৭ বর্ষী বিনি। সচিব পদে বহাল থাকছেন জয় শাহ ও সহ-সভাপতি হিসেবে থাকছেন রাজীব শুক্ল।

বেঙ্গালুরুতে জন্ম নেয়া বিনি ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন। ভারত জার্সিতে কখনও ওপেনিং, কখনও মিডল অর্ডারে খেলেছেন। ২৭ টেস্টে ৮৩০ রান ও ৭২ ওয়ানডেতে ৬২৯ রান করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসার হিসেবেও দারুণ ছিলেন, করাতে পারতেন সুইংও। ওয়ানডেতে ৭৭টি ও টেস্টে ৪৭ উইকেট আছে তার।

১৯৮৭ সালে ব্যাট-প্যাড তুলে রাখার পর কোচিং করিয়েছেন বিনি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে ২০০০ সালে জিতিয়েছেন বিশ্বকাপ। কর্ণাটক স্টেট ক্রিকেটে অ্যাসোসিয়েশনের নির্বাচক পদে ছিলেন ২০১২ সাল পর্যন্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: গাঙ্গুলিজয় শাহবিনিবিসিসিআইভারতলিড স্পোর্টসসৌরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৮টি হাবে ১৩৭ উইকেট তৈরি করবে বিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

নোলানের কাস্টিং নিয়ে ইলন মাস্কের ক্ষোভ!

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT