চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দায় সৌরভ হচ্ছেন আয়ুষ্মান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ৩০, মে ২০২৩
বিনোদন
A A

বহুকাল ধরেই বলিউড আর ক্রিকেটের মাখামাখি! রঙিন দুনিয়ার সাথে বিভিন্নসূত্রে ইতোমধ্যেই যুক্ত হয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটারদের নাম। যারই ধারাবাহিকতায় বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নির্মাণের।

কিন্তু সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় পর্দায় কোন তারকাকে দেখা যাবে তা নিয়ে গুঞ্জনের অবসান যেন কোন ভাবেই হচ্ছে না।

এর আগে গুঞ্জন উঠেছিল সৌরভ গাঙ্গুলীর চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুর কিংবা হৃতিক রোশনকে। তবে এবার শোনা যাচ্ছে রণবীর কিংবা হৃতিক নয়, সৌরভ গাঙ্গুলীর জুতায় পা মেলাতে চলছেন আয়ুষ্মান খুরানা।

পিপিংমুনের একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, নির্মাতারা ইতোমধ্যেই প্রজেক্টটির প্রসঙ্গে আয়ুষ্মানের সঙ্গে আলোচনা করেছেন। জানা গেছে, প্রায় কয়েক মাস ধরেই দুইপক্ষের মধ্যে প্রজেক্টটি নিয়ে আলোচনা চলছে এবং ইতোমধ্যেই প্রজেক্টটিতে যুক্ত হওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে আয়ুষ্মান।

কেননা আয়ুষ্মান নিজেও সৌরভ গাঙ্গুলীর খেলার আদর্শ পছন্দ করেন এবং একই সাথে তিনি নিজেও সৌরভের মত একজন বাঁহাতি ব্যাটসম্যান।

বলিউড পরিচালক লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের প্রযোজনা প্রতিষ্ঠান ‘লাভ ফিল্মস’ প্রযোজিত আসন্ন এই প্রজেক্টটির পরিচালনার দায়িত্বে থাকছেন রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। যদিও বায়োপিকটির পরিচালক হিসেবে প্রথম পছন্দ ছিল বিক্রমাদিত্য মোতওয়ানে। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এর দায়িত্ব নিলেন রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া। আশা করা যাচ্ছে, চলতি বছরের শেষ থেকেই ছবিটির শুটিং শুরু হবে।

Reneta

এই মুহূর্তে আয়ুষ্মান খুরানার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। শিগগির তাকে দেখা যাবে ‘ড্রিম গার্ল টু’ ছবিতে।

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ুষ্মান খুরানাক্রিকেটবলিউডবায়োপিকরণবীর কাপুরসৌরভ গাঙ্গুলীহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT