বিনোদন

অভিনেতা সোনু সুদকে পুরস্কৃত করবে ‘মিস ওয়ার্ল্ড’

সোনু সুদের পোর্ট্রেট, বাংলাদেশি অভিনেতা ও সমাজকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা সোনু সুদের একটি পোর্ট্রেট ছবি, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ও সমাজকর্মী।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২০ সালে যখন মহামারী করোনার প্রকোপে বেসামাল ছিল পুরো ভারত, ঠিক তখনই সাধারণ মানুষের পাশে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছিলেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো থেকে শুরু করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, সবকিছুই করেছেন তিনি। এই মহান উদ্যোগের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন অভিনেতা, এবার আবার পুরস্কৃত হতে চলেছেন তিনি।

সম্প্রতি মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, অভিনেতা সুদ চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনু সুদকে তেলেঙ্গানায় অনুষ্ঠিত হতে চলা ৭২ তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের গ্র্যান্ড ফিনালেতে পুরস্কৃত করা হবেল। আর সেটা করা হবে মহামারী চলাকালীন জনহিতকর কাজের জন্য।

জানা গেছে, আগামী ৩১ মে হায়দরাবাদের হাইটেক্স এরিনায় এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার দেওয়া হবে সোনু সুদের মানুষের প্রতি সেবা এবং ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক উন্নয়নের প্রতি শ্রদ্ধা জানাতে। তবে শুধু পুরস্কার প্রদান নয়, অনুষ্ঠানের ফিনালেতে একজন বিচারক হিসাবেও উপস্থিত থাকবেন সোনু।

পুরস্কারের কথা ঘোষণা হতে মিস ওয়াল্ড অর্গানাইজেশনকে কৃতজ্ঞতা জানিয়ে সোনু বলেন, ‘আপনাদের এই সমর্থন এবং মর্যাদা আমাদের উদ্দেশ্যকে আরও বেশি শক্তিশালী করে তোলে। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ সত্যিই গর্বের ব্যাপার। এই স্বীকৃতি আমাদের সকল স্বেচ্ছাসেবক এবং সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমি।’

অভিনেতা আরও বলেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি মিস ওয়াল্ড অর্গানাইজেশন এবং সুদ চ্যারিটি ফাউন্ডেশন ক্যানসার মুক্ত সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একসঙ্গে কাজ করছে। এই পদক্ষেপ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে আসার আলো হয়ে উঠবে।’

অভিনেতাকে পুরস্কার প্রদান প্রসঙ্গে মিস ওয়াল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান এবং সিইও জুলিয়া মর্লি সিবিই বলেছেন, ‘সোনু সুদকে তাঁর সুদ চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে অনুপ্রেরণামূলক কাজের জন্য মানবিক পুরস্কারে পুরস্কৃত করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। ওঁর অক্লান্ত প্রচেষ্টা, নিষ্ঠা বহু মানুষের মনে আশার আলো দেখিয়েছে।’

বিষয়:অভিনেতা করোনা মিস ওয়ার্ল্ড সোনু সুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…