চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা সোনু সুদকে পুরস্কৃত করবে ‘মিস ওয়ার্ল্ড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ন ০৭, মে ২০২৫
বিনোদন
A A

২০২০ সালে যখন মহামারী করোনার প্রকোপে বেসামাল ছিল পুরো ভারত, ঠিক তখনই সাধারণ মানুষের পাশে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছিলেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো থেকে শুরু করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, সবকিছুই করেছেন তিনি। এই মহান উদ্যোগের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন অভিনেতা, এবার আবার পুরস্কৃত হতে চলেছেন তিনি।

সম্প্রতি মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, অভিনেতা সুদ চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনু সুদকে তেলেঙ্গানায় অনুষ্ঠিত হতে চলা ৭২ তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের গ্র্যান্ড ফিনালেতে পুরস্কৃত করা হবেল। আর সেটা করা হবে মহামারী চলাকালীন জনহিতকর কাজের জন্য।

জানা গেছে, আগামী ৩১ মে হায়দরাবাদের হাইটেক্স এরিনায় এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার দেওয়া হবে সোনু সুদের মানুষের প্রতি সেবা এবং ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক উন্নয়নের প্রতি শ্রদ্ধা জানাতে। তবে শুধু পুরস্কার প্রদান নয়, অনুষ্ঠানের ফিনালেতে একজন বিচারক হিসাবেও উপস্থিত থাকবেন সোনু।

পুরস্কারের কথা ঘোষণা হতে মিস ওয়াল্ড অর্গানাইজেশনকে কৃতজ্ঞতা জানিয়ে সোনু বলেন, ‘আপনাদের এই সমর্থন এবং মর্যাদা আমাদের উদ্দেশ্যকে আরও বেশি শক্তিশালী করে তোলে। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ সত্যিই গর্বের ব্যাপার। এই স্বীকৃতি আমাদের সকল স্বেচ্ছাসেবক এবং সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমি।’

অভিনেতা আরও বলেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি মিস ওয়াল্ড অর্গানাইজেশন এবং সুদ চ্যারিটি ফাউন্ডেশন ক্যানসার মুক্ত সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একসঙ্গে কাজ করছে। এই পদক্ষেপ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে আসার আলো হয়ে উঠবে।’

অভিনেতাকে পুরস্কার প্রদান প্রসঙ্গে মিস ওয়াল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান এবং সিইও জুলিয়া মর্লি সিবিই বলেছেন, ‘সোনু সুদকে তাঁর সুদ চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে অনুপ্রেরণামূলক কাজের জন্য মানবিক পুরস্কারে পুরস্কৃত করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। ওঁর অক্লান্ত প্রচেষ্টা, নিষ্ঠা বহু মানুষের মনে আশার আলো দেখিয়েছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাকরোনামিস ওয়ার্ল্ডসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT