চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে নজর কাড়লেন সোনম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০৮, মে ২০২৩
বিনোদন
A A
সোনম সুন্দর ফুলের প্রিন্টের গাউন পরা, দরজার পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রাজপাঠ এখন চার্লসের হাতে। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গতবছরই সিংহাসনে বসেছেন তিনি। তবে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর ৬ মে আনুষ্ঠানিকভাবে রাজার মুকুট পরলেন চার্লস। আর সেই ইতিহাসেরই সাক্ষী হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

শনিবার (৬ মে) অনুষ্ঠিত হয়েছে তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেক। রবিবার (৭ মে) ছিল কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারের করোনেশন কনসার্ট, সেখানেই আমন্ত্রিত ছিলেন সোনম কাপুর। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মঞ্চে উঠে হিন্দিতেই সোনমকে বলতে শোনা গেল ‘নমস্তে’…।

এদিন কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারের অনুষ্ঠানে অনামিকা খান্না ও এমিলিয়া উইকস্টেড যৌথ ডিজাইনে তৈরি করা ক্লাসি বার্ডট গাউনে মোহময়ী দেখাচ্ছিল সোনমকে। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ঐতিহ্যাসিক মুহূর্তে ফ্যাশন প্রয়োজন বৈকি। এই অনুষ্ঠানে ডাক পেয়েছি, তাই নিজেকে আমি সৌভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুই দেশের ফ্যাশন ডিজাইনারের পোশাক পরেছি।’ জানা গেছে, ১৭ ও ১৮ শতকের শিল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে সোনমের এই পোশাক।

Banglabid

অনুষ্ঠানে  ৫৬টি কমনওয়েলথ দেশের গায়ক, শিল্পী সহ অনেকেই যোগ দিয়েছিলেন। যেই তালিকায় নাম ছিল হলিউড তারকা টম ক্রুজ, পুহ, রাজবংশের তারকা জোয়ান কলিন্স, গায়ক টম জোন্স, বিয়ার গ্রিলস এবং নৃত্যশিল্পী ওটি মাবুস সহ আরও অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টটম ক্রুজতৃতীয় চার্লসরাজারাজ্যাভিষেকসোনম কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT