চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ নির্বাচন ও গণভোট: ভোট গ্রহণ শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দেশব্যাপী শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া টানা নয় ঘণ্টার ভোটে দেশের ২৯৯টি আসনে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সিলগালা করে গণনার প্রস্তুতি নেওয়া হয়। প্রথমে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করা হয়। এরপর একই সঙ্গে দুটি ব্যালটের গণনা শুরু হয়।

এবার ভোটাররা দুটি পৃথক ব্যালটে ভোট দেন। সাদা ব্যালটে সংসদ সদস্য প্রার্থীদের এবং গোলাপি ব্যালটে গণভোটের পক্ষে বা বিপক্ষে মতামত দেন।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ। পরে বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

আজ বিকেল সোয়া চারটার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ভোট গ্রহণ চলাকালে সহিংসতা ও অনিয়মের কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। সকাল থেকেই অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Reneta

ভোট গ্রহণ চলাকালে বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় ৯ লাখ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সার্বক্ষণিকভাবে মাঠে ছিলেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নজরদারি চালানো হয়।

এবারের নির্বাচনে ৪৯টি রাজনৈতিক দল অংশ নেয়। ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন ৮১ জন।

ইসি জানিয়েছে, গণনা শেষে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গেই প্রকাশ করা হবে। প্রাথমিক ফলাফল রাতেই পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনশৃঙ্খলাইসিগণতন্ত্রগণনাগণভোটজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয়_সংসদ_নির্বাচননিরাপত্তানির্বাচন_২০২৬নির্বাচন_কমিশনফলাফলবাংলাদেশ_রাজনীতিভোটকেন্দ্রভোটগ্রহণভোটার_উপস্থিতিভোটের_হার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
‘স্ক্যান্ডাল’ সিনেমার একটি দৃশ্য

ব্যক্তিগত কেলেঙ্কারিতে ক্ষমতার পতন, বিশ্বজুড়ে আলোচিত যত সিনেমা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT