জনপদ

দীর্ঘ ২৭ বছর পর সোনারগাঁ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁ পৌর আওয়ামী লীগের সম্মেলনে নেতৃবৃন্দ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনারগাঁ পৌর আওয়ামী লীগের সম্মেলনে নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৭ বছর পর নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে পৌরসভার মাঠে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বর্নাঢ্য আয়োজনে সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে নবীন, প্রবীনের সমন্বয়ে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পৌর আওয়ামী লীগের কমিটি গঠনের দাবি করা হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমূখ।

এদিকে দীর্ঘ দিন পর পৌর আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় দুপুর থেকেই নেতাকর্মীরা উৎসবমূখর পরিবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে শুরু করেন। বর্ণাঢ্য মিছিল নিয়ে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ও সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ওসমান গনি বিপুল সংখ্যক সমর্থক নিয়ে সম্মেলনে যোগদেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…