চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী সোনালীকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ক্রমশ অন্যদিকে মোড় নিচ্ছে অভিনেত্রী সোনালী ফোগাটের মৃত্যু রহস্য! তাকে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে বলেই দাবি করেছিলেন সোনালীর মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা।

এবার মায়ের মৃত্যুর সিবিআই তদন্ত চাইলেন সোনালীর ১৬ বছরের কন্যা যশোধরা।

মায়ের মৃত্যু মেনে নিতে পারছেন না মেয়ে। তার খুনের তদন্ত সঠিকভাবে হচ্ছে না বলেই সাক্ষাৎকারে জানিয়েছেন যশোধরা। অভিনেত্রীর মেয়ে বলেন, “যেভাবে তদন্ত চলছে তাতে আদৌ কোনও রহস্যের সমাধান হবে কিনা জানি না। এখনও অবধি কোনও পদক্ষেপ নেই। পুলিশ কী করছে? আমার মায়ের সঙ্গে যেটা হয়েছে তার বিচার চাই। আমি এর শেষ না দেখে ছাড়ব না। তদন্ত সঠিকভাবে হচ্ছে না”।

এমনকি সোনালীর গোটা পরিবার দেখা করেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে। সোনালীর মেয়ে বলেন, “আমি একটুও নিশ্চিন্ত হতে পারছি না। হরিয়ানার মুখ্যমন্ত্রীর আশ্বাস দেওয়ার পরেও এখনও সিবিআই কিছু করেনি। এদিকে তারই অনুরোধে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত সিবিআই তদন্তের কথা জানিয়েছিলেন”। সমস্তটাই ষড়যন্ত্র বলে দাবি করছেন যশোধরা।

পুলিশ সূত্রে এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রীতিমতো জোর করে সোনালীকে বিষাক্ত পানীয় খাইয়েছিলেন অভিযুক্ত দুই সংভান এবং সুধীর। গোয়ার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন,“যেখানে দরকার পড়বে সেখানেই যাওয়া হবে”।

হরিয়ানা পুলিশের তরফেও জানানো হয়েছে গোয়া পুলিশকে সমস্ত রকম সাহায্য করবেন তারা। সোনালীর শরীরে রয়েছে ভোঁতা অস্ত্রের আঘাত। যশোধরা জানিয়েছেন, দুদিনের জন্য রিসোর্ট বুক করা হয়েছিল। তবে তার মা জানতেন সাতদিনের জন্য শুটিংয়ে যাচ্ছেন। পূর্ব পরিকল্পিত এই ঘটনা। তাই সিবিআই ছাড়া আর আস্থা রাখা যাচ্ছে না। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মায়ের মৃত্যুমৃত্যুসিনেমাসিবিআইসোনালী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT