বিনোদন

মা হতে চলেছেন সোনাক্ষী?

সোনাক্ষী সিনহা ও তার স্বামী একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাক্ষী সিনহা ও তার স্বামী একসঙ্গে ছবি তুলছেন, তারা পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও জল্পনার কবলে সোনাক্ষী সিনহা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে মুম্বাইয়ের ঝলমলে এক অনুষ্ঠানে যখন স্বামী জহির ইকবালের হাত ধরে উপস্থিত হলেন সোনাক্ষী, তখনই যেন ছড়িয়ে পড়ল এক গুঞ্জন। নেটদুনিয়া থেকে প্রশ্ন উঠে আসে, মা হতে চলেছেন কি সোনাক্ষী?

মূলত অভিনেত্রীর পোশাক আর আচরণ ঘিরে শুরু হয়েছে নতুন করে এই গুঞ্জন, যা এখন বি-টাউনের সবচেয়ে আলোচিত বিষয়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জহির। বিয়ের কয়েক মাসের মাথাতেই ছড়িয়েছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। যদিও পরবর্তীতে নিজেই সেই গুঞ্জন উড়িয়েছিল সোনাক্ষী।

তিনি বলেছিলেন, ‘আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।’ তারপরে একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জহির। কিন্তু তাদের অনুরাগীরা এবার যেন নিশ্চিত।

মঙ্গলবারের অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা যায় ঢিলেঢালা সাদা ও লাল রঙের মিশেলে একটি অনারকলি চুড়িদার পরতে। নেটাগরিকের দাবি, স্ফীতোদর ঢাকতেই এমন ঢিলেঢালা পোশাক পরেছেন তিনি। সোনাক্ষী বারবার ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন বলেও দাবি করেছেন কেউ কেউ। এই চুড়িদারের সঙ্গে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর পরেছিলেন সোনাক্ষী।

অভিনেত্রীর চোখেমুখেও নাকি মাতৃত্বের ঔজ্জ্বল্য ধরা পড়েছে, দাবি নেটাগরিকের। অন্যদিকে জহিরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি ও সাদা পাজামা। হাতে হাত রেখে অনুষ্ঠানে এসেছিলেন তারা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই এক নেটাগরিক মন্তব্য করেন, সোনাক্ষীকে দেখে এবার সত্যিই অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।

আর এক অনুরাগী লেখেন, ওর চোখেমুখের ঔজ্জ্বল্যই বলে দিচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা। তবে এখন পর্যন্ত সোনাক্ষী বা জহির এই জল্পনায় কোনো প্রতিক্রিয়া দেননি।- টাইমস অব ইন্ডিয়া

বিষয়:জহির ইকবাল সোনাক্ষী সিনহা স্বামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…