চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুর বাড়িতে মিললো জামাইয়ের ঝুলন্ত মরদেহ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১০:১৮ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ, দিনাজপুর
A A
শ্বশুর বাড়িতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বীরগঞ্জে শ্বশুর বাড়ি থেকে জামাই মোঃ আলমের (৩৮) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর)  উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলম সদর উপজেলার মরিচা ইউনিয়নের ইউনিয়ন খামার খড়িকাদম গ্রামের আব্দুর রউফ এর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ডাবরা জিনেশ্বরী এলাকার আব্দুল গফুরের মেয়ে শিল্পী আক্তার (৩০) এর সাথে বিয়ে হয় মরিচা খামার খড়ি কাদাম গ্রামের বাসিন্দা আলমের সাথে। বিয়ে পর স্ত্রী-সন্তান নিয়ে সুখে সংসার করেন তারা।

Banglabid

আলম নেশাগ্রস্ত হয়ে পড়লে পারিবারিক কলহে জড়িয়ে পড়ে শিল্পী ও আলমের মধ্যে। একপর্যায়ে স্বামীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় সাধারণ ডাইরি করেছিল শিল্পী আক্তার। স্থানীয় ইউপি সদস্য আবু তাহেরসহ এলাকার গন্যমান্য লোকজনেরা বেশ কয়েকবার পারিবারিক কলহ নিরসনের চেষ্টায় করেন।

আলম স্ত্রীকে ভুলতে না পারে সোমবার গভীর রাতে শ্বশুর বাড়িতে আসেন। স্ত্রীর অভিমান ভাঙাতে ব্যর্থ হয়ে শ্বশুর বাড়ির পাশ্ববর্তী একটি ঝিঙ্গন গাছের সাথে রশির সাহায্য গলায় গামছা বেঁধে আত্নহত্যা করে আলম।

শ্বশুর বাড়ির লোকরা জানান, রোববার সন্ধ্যায় বেড়াতে আসেন আলম। সকালে তার লাশ ঝিঙ্গন গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলমের লাশ উদ্ধার করেছে। স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, আলম কি কারণে শ্বশুর বাড়ির পাশ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারছি না।

Reneta

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল গফুর জানান,  লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে বীরগঞ্জ থানা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাইঝুলন্ত মরদেহদিনাজপুরশ্বশুর বাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT