চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের আবেগ কম তারাও ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছে!

পরিবার থেকে দূরে প্রবাসীরাও প্রশংসা করছেন নাটকটির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

মুক্তির পর তুমুল সাড়া ফেলেছে মুহাম্মদ মোস্তফা কামাল পরিচালিত ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’। মাত্র তিন দিনে কোটির বেশী দর্শক নাটকটি দেখেছে! 

দেশের দর্শকদের পাশাপাশি পরিবার ছেড়ে ভিনদেশে থাকা প্রবাসীরাও এই নাটক দেখে কাঁদছেন। ‘সম্পর্কের গল্প’ দেখে ছোট ছোট সেইসব হাজার হাজার আবেগী অনুভূতি দর্শকরা ইউটিউব ও ফেসবুকে কমেন্টস করছেন।

এসএম শাহীন লিখেছেন, ‘বড় ছেলে’ নাটক দেখার পর আর কোনো নাটক দেখে কান্না করি নাই। কিন্তু আজ সম্পর্কের গল্প দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। জুয়েল রানা লিখেছেন, পরিবার রেখে আটবছর সৌদিতে আছি। এই নাটক দেখে অনেক কেঁদেছি, মাকে খুব মিস করছি।

নুরজাহান লিখেছেন, এই নাটকের জন্য শিল্পীরা অনেক পুরষ্কার পাবে। পরিচালককে ধন্যবাদ পরিবারের গল্পগুলো তুলে ধরার জন্য। লন্ডন প্রবাসী সজীব মিয়াঁ লিখেছেন, বর্তমান সময়ে এর চেয়ে সুন্দর নাটক আর হয়না। নাটক দেখে কেঁদেছি, পরিবারের সবাইকে মিস করছি।

আনিসুজ্জামান লিখেছেন, এখনো আমাদের দেশে এত সুন্দর নাটক হয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এতো ইমোশন, সবার সাবলীল অভিনয়, পরিবারের অসাধারণ গল্প। নাটক দেখতে দেখতে শেষের দিকে কেন জানি চোখের কোনে পানি চলে আসছে। সবকিছু মিলে একদম সুপার।

পারভীন সুমি লিখেছেন, এই নাটকের নানির ভূমিকায় দিলারা জামানকে দেখে আমার দাদির কথা খুব মনে পড়ে গেল। উনি অনেক বেশি আদর করতেন, ভালোবাসতেন। কিন্তু আজ উনি বেঁচে নাই। সত্যি অসাধারণ নাটক সম্পর্কের গল্প। আমার আবেগ কম, তবুও এই নাটক দেখে অনেক কান্না করেছি । ধন্যবাদ এই নাটকের পরিচালক ও শিল্পীদের। আপনাদের কাছে আমাদের দেশের মানুষ ও পরিবারের এমন গল্প আরও চাই।

Reneta

তাদের মতো এমন হাজার হাজার প্রশংসা সূচক মন্তব্য চোখে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। বছরের শুরুতে নাটক নিয়ে এমন ইতিবাচক আলোচনা দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্ঠরা।

সম্পর্কের জটিলতা, মা থেকেও না থাকার শূন্যতা ও আবেগের সূক্ষ্ম অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে দুই ঘণ্টা ব্যাপ্তিতে নির্মিত এই ফিকশনে।

মায়ের অনুপস্থিতি, সেই শূন্যতা থেকে জন্ম নেয়া অভিমান ও ভালোবাসার দ্বন্দ্ব অভিনেত্রী তটীনির অভিনয়ের মাধ্যমে গভীরভাবে ফুটে উঠেছে। সেইসঙ্গে মনিরা মিঠুর অনবদ্য অভিনয় চোখ ভিজিয়ে দিচ্ছে দর্শকদের।

পুরো নাটক জুড়ে তটিনী ও মনিরা মিঠুর পারস্পরিক দৃশ্যগুলোই এর আবেগের মূল শক্তি। মা–মেয়ের সম্পর্কের জটিলতা, না বলা কষ্ট এবং ভালোবাসার নীরব প্রকাশ এই দুই শিল্পীর অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে।

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ‘সম্পর্কের গল্প’ গুরুত্বপূর্ণসব চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মনিরা মিঠু, জোভান, তটিনী, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত অতিথি।

চ্যানেল আইতে প্রচারের পর সম্পর্কের গভীরতা ও মানবিক অনুভূতির এই দুর্দান্ত নাটকটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোভানতটিনীমনিরা মিঠুমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনসম্পর্কের গল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

শোভাযাত্রায় ‘মঙ্গল’ ফিরিয়ে আনার দাবিতে সরব উদীচী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও এ এ এম সালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬

মাল্টিপ্লেক্সে বন্ধ সন্ধ্যার শো, দেশী সিনেমায় নতুন সংকট

এপ্রিল ৫, ২০২৬
ড. হাছান মাহমুদ চৌধুরী

হাছান মাহমুদসহ যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

এপ্রিল ৫, ২০২৬

চুক্তি না করলে ইরানে ‘ভয়াবহ পরিস্থিতির’ জন্য ট্রাম্পের হুমকি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT