চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনেটুনে একশ পার করে নেপালের কাছে অলআউট বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ পূর্বাহ্ণ ১৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের সকালে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হতাশই করেছে টিম টাইগার্স। সুপার এইটে যাওয়ার লক্ষ্যে নেপালের বিপক্ষে খেলতে নেমে বড় ভিত গড়তে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। নেপালি বোলারদের দাপটে টেনেটুনে একশ রান পার করে অলআউট হয়েছে।

সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে টস হেরে ব্যাটে নেমে শুরুটা একদমই ভালো হয়নি শান্তদের। ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জয়ের জন্য নেপালের দরকার ১০৭ রান।

ম্যাচে জয় পেলে নির্বিঘ্নে সুপার এইটে পা রাখবে টিম টাইগার্স। হেরে গেলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রানরেট, অন্য ম্যাচে ডাচরা যদি বড় ব্যবধানে লঙ্কানদের হারাতে পারে ঘটতে পারে বিপদ।

Banglabid

ব্যাটে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। সোমপাল কামির বলে ফিরতি ক্যাচে শূন্য রানে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। ওই ওভারে আরও একটি উইকেট পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল নেপাল। লিটন দাসকে এলবিডব্লিউ দেয়া হলে রিভিউ নিয়ে বাঁচেন।

লিটন রিভিউ নিয়ে বাঁচলেও পরের ওভারে আউট হন শান্ত। দীপেন্দ্র সিং আইরির বলে ৪ রান করে বোল্ড আউট হয়ে ফিরে যান তিনি। দলীয় ২১ রানের মাথায় সোমপালের তুলে নেন লিটন দাস এর মূল্যবান উইকেটটি। ১২ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরে লিটন। খানিক পর ৯ বলে ৭ রান করে ফিরে যান তাওহীদ হৃদয়।

৩০ রানের আগে টপাটপ উইকেট হারিয়ে যখন সাকিব-মাহমুদউল্লাহ জুটি চাপ সামাল দেয়ার চেষ্টা করছিলেন, তখন আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। এবার রানআউট হয়ে ফেরেন বিশ্বকাপে ছন্দে থাকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ১৩ বলে ১৩ রান করেন তিনি।

Reneta

ঈদের সকালে হতাশার দৈর্ঘ্য বাড়িয়ে ফিরে যান সাকিবও। অধিনায়ক রোহিত পাউডেলের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ২২ বলে ১৭ রান আসে দেশসেরা অলরাউন্ডারের ব্যাট থেকে। ৬১ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা তখন শান্ত বাহিনী।

তানজিম হাসান সাকিব (৩), জাকের আলী অনিক (১২), রিশাদ হোসেন ১৩ রানে আউট হলে শেষদিকে তাসকিন ও মোস্তাফিজুর রহমানের ব্যাটে ভর করে কোনরকমে একশ পার করে বাংলাদেশ।

নেপালের হয়ে রোহিত, সোমপাল, দীপেন্দ্র সিং আইরি ও সন্দীপ লামিচানে ২টি করে উইকেট শিকার করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেপাল২৪বাংলাদেশ২৪মাহমুদউল্লাহলিটনলিড স্পোর্টসশান্তসোমপাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT