বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু কিছু গোষ্ঠী শেখ হাসিনার মত ভাষা ব্যবহার করা শুরু করেছে এবং নির্বাচনকে বেশি দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।
আমরা নতুনভাবে এমন এক অবস্থার সম্মুখীন হয়েছি যেখানে গণতন্ত্র আবার বিপন্ন হতে যাচ্ছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার বিপন্ন হতে যাচ্ছে।
জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সন্ধ্যায় মহান স্বাধীনতার ঘোষনাস্থল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের সম্মুখ মাঠে চান্দগাঁও বিএনপির উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন।
তিনি হুঁশিয়ার করে বলেন, কিভাবে দেশ চলবে সেই সিদ্ধান্ত নেবে জনগণন, কোন গোষ্ঠী নয়। তিনি নেতা কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরো বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, আলহাজ্ব শাসুল আলমসহ অন্যরা।







