গাজার প্রাণকেন্দ্রে চালানো অভিযানে হামাসের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছে দাবি করেছে ইসরাইল। হামাসের একটি সামরিক ঘাঁটিও দখলে নেওয়ার দাবি করেছে তারা।
দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ এবং দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছে। আল শাতি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
হামাসের হাতে বন্দিদের মুক্তির জন্য ইসরাইলী প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অপরদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু।








