চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোভিতা-নাগা চৈতন্যের বাগদানের ছবি প্রকাশ্যে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৪
বিনোদন
A A

অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য। ছেলের বাগদানের খবর জানিয়ে দিলেন নাগার্জুন।

শোভিতা-নাগার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। সেই গুঞ্জনে এবার সিলমোহর পড়ল। বৃহস্পতিবার নাগার্জুনের হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া আয়োজনে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ছেলে ও নতুন পুত্রবধূর সঙ্গে ছবি শেয়ার করে নাগার্জুন লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদান সম্পন্ন হয়েছে। শোভিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সুখী দম্পতিকে অভিনন্দন! তাদের জীবন ভালবাসা এবং সুখে ভরে উঠুক, এটাই কামনা করি। ঈশ্বর তাদের মঙ্গল করুক!’

ছবিতে নবদম্পতিকে একদম ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেছে। অফ হোয়াইট কুর্তা-পায়জামায় দেখা গেছে নাগাকে। আর হালকা গোলাপি শাড়িতে শোভিতাকে।

২০২১ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাথে নাগা চৈতন্যের বিচ্ছেদের পরেই শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গুঞ্জন সত্ত্বেও, এই তারা কখনই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। অবশেষে বাগদানের মাধ্যমে গুঞ্জন সত্যি প্রমাণিত হলো।

“We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!!
We are overjoyed to welcome her into our family.
Congratulations to the happy couple!
Wishing them a lifetime of love and happiness. 💐… pic.twitter.com/buiBGa52lD

— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 8, 2024


সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগা চৈতন্যনাগার্জুনবাগদানশোভিতা ধুলিপালা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT