চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান-নাটকে স্নেহাশীষের এক যুগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

২০১২ সালে ‘এক পলকে’ শিরোনামের একটি গান দিয়ে সংগীতাঙ্গনে গীতিকবি হিসেবে আত্মপ্রকাশ করেন স্নেহাশীষ ঘোষ। অয়ন চাকলাদারেরে সুর-সংগীতে ইলিয়াস এবং আনিকার গাওয়া এই গানটি তখন বেশ শ্রোতাপ্রিয়তা পায়। বারো বছর পেরিয়ে এখন পর্যন্ত স্নেহাশীষের লেখায় প্রকাশিত গানের সংখ্যা ছয় শতাধিক। তার গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, তাহসান, ইমরান, মিনার, আরফিন রুমি, ন্যানসি, কণা, পড়শি, কোনাল, শুভমিতা, রাজ বর্মন, আকাশ সেন, মিলন, কাজী শুভ, সামসসহ আরও অনেক জনপ্রিয় সংগীতশিল্পী।

গান লেখার পাশাপাশি এখন নিয়মিত নিজের লেখা গানে সুরও করছেন স্নেহাশীষ ঘোষ। লিখেছেন প্রায় ডজনখানেক নাটক যেখানে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপূর্ব, তাহসান, তৌসিফ, নিলয়, তানজিন তিশা, সাফা কবির, কেয়া পায়েলের মতো জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রী।

স্নেহাশীষের জন্ম এবং বেড়ে ওঠা যশোরে। যশোর জিলা স্কুল থেকে এসএসসি, বিএএফ শাহীন কলেজ, যশোর থেকে এইচএসসি এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি সম্পন্ন করেন তিনি। ইঞ্জিনিয়ারিং পড়লেও সেটাকে পেশা হিসেবে না নিয়ে লেখালেখিকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে স্নেহাশীষ ঘোষ বলেন, ‘ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে গান লেখাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিলো। বাবা, মা, দিদি এবং দাদার সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিলো না। এছাড়া জাহিদ আকবর, অয়ন চাকলাদার এবং ইমরান মাহমুদুল এই তিনটি নামের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমার ক্যারিয়ারের সূচনায় ওতোপ্রোতোভাবে পাশে ছিলেন। কৃতজ্ঞতা সকল শ্রোতাকে যারা আমার লেখা গান পছন্দ না করলে হয়তো আমি এখানে টিকতে পারতাম না। সবাই দোয়া করবেন এভাবেই যেন আরও কয়েক যুগ গানে গানে কাটাতে পারি নিজের জীবন’।

স্নেহাশীষ ঘোষের লেখা কিছু শ্রোতাপ্রিয় গান-

ফিরে আসেনা (ফিরে আসোনা, আর তো পারিনা)- ইমরান মাহমুদুল
আবার ( তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে)- মিনার রহমান
লক্ষ্মীসোনা (লক্ষ্মীসোনা রাগ করেনা একটু হাসো প্লীজ)- মোহাম্মদ মিলন, স্বরলিপি
ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবেনা- সামস
ডানাকাটা পরী ( তুই যে আমার খুব আদরের ডানাকাটা পরী)- মোহাম্মদ মিলন, নাজমুন মনিরা ন্যানসি
মুসাফির (এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে)- ইমরান মাহমুদুল
ভালোবেসে মন কী পেলো ( কী হবার ছিলো কী হয়ে গেলো)- ইমরান মাহমুদুল
ইশ (ইশ কী সুন্দর যে তুই)- ইমরান মাহমুদুল
আজ ভালোবাসনা (আজ থেকে নই আমি এই আমার)- ইমরান মাহমুদুল, বৃষ্টি
ভালো আছি ভালোবেসে- ইমরান মাহমুদুল, নাজমুন ন্যানসি
মনে মনে মিলে গেছে, প্রেম তাই হয়ে গেছে- ইমরান মাহমুদুল
একটা গল্প ছিলো- আসিফ আকবর
আই অ্যাম ইন লাভ- আসিফ আকবর, সালমা
এক দেখায়- ইমরান মাহমুদুল, পড়শি
জানি পাবোনা- ইমরান মাহমুদুল, সিঁথি

স্নেহাশীষ ঘোষের লেখা কিছু নাটক

তোমার জন্য- অপূর্ব, সাফা কবির
মায়ার জালে- মোশাররফ করিম, কেয়া পায়েল
ওভার এক্সপেকটেশন- তাহসান, তানজিন তিশা
ওয়েডিং ডায়েরি- তৌসিফ, তানজিন তিশা
গাছে কাঁঠাল গোঁফে তেল- নিলয় আলমগীর,হিমি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানকনাকোনালগানজাহিদ আকবরনাটকসংগীতস্নেহাশীষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ায় ডব্লিউইউএসটি-এর সমাবর্তন অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার

জুন ১৯, ২০২৬

ভারত সফরে পল কাপুর, দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে গুরুত্ব

জুন ১৯, ২০২৬

ট্রাম্পের ইরান চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে দেখছে ইসরায়েল

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার প্রশংসা

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT