বিশ্বে প্রতি সেকেন্ডে এক লাখ ৩৬ হাজার সিগারেটের ফিল্টার ফেলছেন ধূমপায়ীরা। বাংলাদেশের প্রতিটি চায়ের দোকান, রাস্তাঘাট থেকে সমুদ্র সৈকত পর্যন্ত সব জায়গায় সিগারেটের ফিল্টার পড়ে থাকতে দেখা যায়। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর সিগারেটের ফিল্টারে থাকা মাইক্রোপ্লাস্টিক মানুষ, পরিবেশ, এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির কারণ। পরিবেশ ও প্রকৃতিকে রক্ষায় দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।






