চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট শিক্ষা ও স্মার্ট গবেষণার মাধ্যমে স্মার্ট সিটিজেন গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট শিক্ষা ও স্মার্ট গবেষণার মাধ্যমে স্মার্ট সিটিজেন গড়ে তুলবে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার তেজগাঁও লিংক রোডে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিরেন ট্রাস্টের চেয়ারপারসন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি সদস্য ও চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

শিক্ষামন্ত্রী বলেন, বিডিরেনের মাধ্যমে আমরা একটা এডুকেশন ইকো সিস্টেম চালু করতে পেরেছি। শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দেওয়া, প্রযুক্তির সাথে পরিবর্তিত দক্ষতা যেমন কোডিং জানতে হবে, বর্তমানে আমরা স্কুল পর্যায়ে কোডিং শুরু করেছি, ভাষা শেখা ছাড়াও নানান ধরণের সার্ভিসের মাধ্যমে জ্ঞান অর্জন, গবেষণা বিষয়বস্তু ইত্যাদি জানতে হলে কলেজের ৩৫ লাখ শিক্ষার্থীকে বিডিরেনে আনতে হবে।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ৩৫ লাখ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন কলেজগুলোতে। সরকারি কলেজগুলো নিয়ে প্রধানমন্ত্রীর যে ভিশন তা বাস্তবায়ন করা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। বিডিরেন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সরাসরি সুবিধা পাচ্ছে। করোনাকালীন সময়ে শিক্ষাক্ষেত্রে বড় পরিসরে এর সুবিধা পেয়েছি । উচ্চশিক্ষা ছাড়াও কলেজগুলোতেও বিডিরেনের সুবিধা যুক্ত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কলেজের যে শিক্ষা ব্যবস্থা সেটা বিশ্ববিদ্যালয়ের নজরদারিতে আনতে হবে। সেটা করতে গেলে আমাদের বিডিরেনের সহযোগিতার প্রয়োজন। বিডিরেন শিক্ষা ও গবেষণার উন্নয়নে আরও নতুন নতুন  সেবা স্বল্পমূল্যে দেয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ তৈরির স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।

Reneta

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন: উচ্চশিক্ষার উন্নয়নে আরও বিস্তৃত, শিক্ষা ও গবেষণা বান্ধব কার্যক্রমে বিডিরেন কাজ করে যাবে। বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত বিডিরেনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিডিরেনের বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান ও প্রাক্তন সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ এক্রেডিশন কাউন্সিলের চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিডিরেনশিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলস্মার্ট গবেষণাস্মার্ট শিক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT