বিশ্বমঞ্চে বাংলাদেশের গল্প তুলে ধরছেন মশিউর রহমান শান্ত
শ্রীলঙ্কায় শেষ হলো ‘এসএল মাইস এক্সপো’

শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যবসায়িক পর্যটনবিষয়ক আয়োজন ‘এসএল মাইস এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শ্রীলঙ্কা সরকারের ট্যুরিজম মন্ত্রণালয়ের অধীন শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর আয়োজনে গত ৫ থেকে ৯ অক্টোবর এই এক্সপো অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন লেখক, রেডিও জকি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মশিউর রহমান শান্ত।
আন্তর্জাতিক এ এক্সপোতে ২৭টি দেশের গণমাধ্যম প্রতিনিধি ও বিভিন্ন খাতের পেশাজীবীরা অংশ নেন। আয়োজনটি আন্তর্জাতিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসায়িক পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সম্পর্ক তৈরির সুযোগ করে দেয়।
এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মী ও পর্যটনশিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান মশিউর রহমান শান্ত। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাক্ষাৎকার, গল্প সংগ্রহ এবং বিভিন্ন দেশের মানুষের জীবন ও অভিজ্ঞতা বাংলাদেশের দর্শক-শ্রোতাদের কাছে তুলে ধরার সম্ভাবনা অনুসন্ধান করেন তিনি।
লেখালেখির মাধ্যমে সালে সৃজনশীল যাত্রা শুরু করেন শান্ত। পরবর্তী সময়ে সাংবাদিকতা ও রেডিও সম্প্রচারে যুক্ত হয়ে পরিচিতি পান তিনি। একুশে টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করার পাশাপাশি এবিসি রেডিও, ঢাকা এফএম ও রেডিও ধ্বনিসহ বিভিন্ন এফএম রেডিওতে তাঁর অনুষ্ঠান প্রচারিত হয়েছে। ‘ধোকা’, ‘বি পজেটিভ’ ও ‘পুলিশ ডায়েরী’র মতো অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।
লেখালেখি ও উপস্থাপনায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ‘Global Youth Leadership Award’ অর্জন করেন শান্ত। এ ছাড়া ২০২৩ সালে থাইল্যান্ডে World Diplomacy Forum থেকে স্বীকৃতি এবং ২০২৫ সালে Global Law Thinkers Society-এর Leadership Award অর্জনের তথ্যও রয়েছে তাঁর পেশাগত পরিচয়ে।
সাহিত্যচর্চার অংশ হিসেবে ইংরেজি ভাষায় ‘Highway’ ও ‘No Finish Line’ নামে দুটি বই প্রকাশ করেছেন তিনি। Words and Pages-এর মাধ্যমে প্রকাশিত বই দুটির মধ্য দিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও মানুষের গল্প আন্তর্জাতিক পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন শান্ত।
অন্যদিকে Voice Factory Bangladesh-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে ভয়েস আর্টিস্ট এবং ভয়েসভিত্তিক কনটেন্ট নির্মাণের সুযোগ সম্প্রসারণে কাজ করছেন তিনি। পাশাপাশি Turning Talks Bangladesh-এর মাধ্যমে ডিজিটাল স্টোরিটেলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক কনটেন্ট নির্মাণের সঙ্গেও যুক্ত রয়েছেন।
শ্রীলঙ্কার এ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণকে নিজের পেশাগত যাত্রায় নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন শান্ত। আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের গল্প ও মানুষের অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক-শ্রোতাদের কাছে তুলে ধরাই তার দীর্ঘমেয়াদি লক্ষ্য।



